Thursday, January 5, 2017

ইয়ারকি করতে আসছে মাশুক



ইয়ারকি করতে আসছে মাশুক



ইয়াসিন ইফাতঃ চলতি বছরের শুরুর দিকেই আসছে নতুন বাংলা টিভি চ্যানেল “বাংলা টিভি”সকল শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখে ইতি মধ্যে তৈরি শুরু হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। ঠিক এমন ই একটি অনুষ্ঠান “ইয়ারকি স্ট্রিট”


দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অনুস্থিত হবে ফান ম্যাগাজিন “ইয়ারকি স্ট্রিট”। বাংলা টিভির প্রযোজনা আর সাখাওয়াত লিটন এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবে এই সময়ের উদীয়মান উপস্থাপক মাশুক সিদ্দিক। 

মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান “শাপলা কুঁড়ি” এর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে “নব আনন্দে জাগো” অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান “দীপ্ত কৃষি”, বাংলা টিভির “ইয়ারকি স্ট্রিট” সহ বেশ কিছু কাজ।

দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে ও যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটক “এক জীবনে” সহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক। 


উল্লেখ্য যে আজ ৫ জানুয়ারী মুন্সীগঞ্জের সরকারী হরগঙ্গা কলেজে চলছে “ইয়ারকি স্ট্রীট” এর একটি পর্বের শুটিং।

Tuesday, December 27, 2016

অনন্য মামুনের “বন্ধন” এ পড়ে গেছেন সাঞ্জু জন

অনন্য মামুনের “বন্ধন” এ পড়ে গেছেন সাঞ্জু জন


ইফাত ইয়াসিনঃ আগামী ২৯ শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে অনন্য মামুনের নতুন সিনেমা “বন্ধন” । সাঞ্জু জন, শিপন মিত্র এবং সুপার হিরো তন্ময় এর বিপরীতে অভিনয় করবেন এ্যামিয়া এমি এবং আলোচিত অভিনেত্রী স্পর্শিয়া


পারিবারিক টানাপোড়েন এ বাবা মায়ের সম্পর্কের মাঝে সন্তানের দূরত্বের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান বিপথগামী হয়ে যায়। সৃষ্টি হয় সন্ত্রাসের। এই দূরত্বের মাঝে যদি সঠিক বন্ধন চলে আসে তাহলে দেশে আর কোন সন্ত্রাসী তৈরী হবেনা এমন গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে অনন্য মামুনের “বন্ধন” চলচ্চিত্রের।

লাইভ টেকনোলজিস এর ব্যানারে সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছে পরিচালক নিজেই। ছবিটিতে পাঁচটি গান থাকলেও থাকছে না কোন আইটেম সং।

উল্লেখ্য যে, চিত্রনায়ক সাঞ্জু জন ভারটেক্স মিডিয়ার ব্যানারে “দ্যা স্টোরি অব সামারা” সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক সাঞ্জুর।

সর্বশেষ ১৬ই ডিসেম্বর অনন্য মামুন এর “আমি তোমার হতে চাই” সিনেমায় সর্বশেষ পর্দায় আসেন চিত্রনায়ক সাঞ্জু জন। এ ছাড়া ও হাতে রয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত “নীলিমা” এবং মেহেদী হাসান ও পনি আবেদিন পরিচালিত “এজেন্ট-৩” নামে আরো একটি চলচ্চিত্রের।

Tuesday, November 15, 2016

দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না

দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না

ইয়াসিন ইফাতঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী ১৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন ধরনের গল্পের এক অমর প্রেমের ছবি ‘যদি তুমি জানতে’

নবাগত নায়ক আশরাফ কিটুর সাথে জুটি বেধে অভিনয় করেছেন ভিট চ্যানেল আই সেরা মডেলদের মাঝ থেকে উঠে আসা লাস্যময়ী সুন্দরী তানিয়া বৃষ্টি।
সম্ভাবনাময়ী নারী পরিচালক নদী ফিরোজের পরিচালনায় ছবিটিতে এক অমর প্রেম কাহিনী ফুটে উঠেছে।

ছবিটির গল্প সম্পর্কে নায়ক আশরাফ কিটু জানান,গির্জায় বেড়ে ওঠা পরিচয় ও ধর্মহীন এক ছেলে জোসেফ যে কিনা ভালবেসে ফেলে খ্রিস্টান মেয়ে জুলি কে। কিন্তু ভাগ্যের পরিক্রমায় জানা যায় যার দুধ খেয়ে বড় হয়েছে জোসেফ জুলি তারই মেয়ে। কিন্তু ভালবাসা তো অন্ধ এত নিয়ম মানে না। তাদের ভালবাসা দেখে গির্জার ফাদার তাদের বিয়ে দিতে চায়। কিন্তু বিয়ের রাতেই মারা যায় জুলি। বিধাতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে জোসেফ। জুলিকে স্বর্গে গিয়ে পাবার জন্য সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার।

আর নায়িকা জানান, ছবিটিতে আমি এক সাথে ৩টি চরিত্রে অভিনয় করেছি। যাত্রাপালার মেয়ে, চঞ্চল এক মেয়ে আর মৃত্যুর পরে ফিরে আসা এক তরুনী। খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল আমার জন্য। খুব ভাল একটা কাজ হয়েছে ‘যদি তুমি জানতে’। ছবি দেখার সময় দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না বলে আমার বিশ্বাস।

ছবিটিতে তানিয়া বৃষ্টি, আশরাফ কিটু ছাড়াও অভিনয় করেছেন শাহেদ চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।


উল্লেখ্য যে, ‘যদি তুমি জানতে’  আশরাফ কিটুর প্রথম ছবি হলেও তানিয়া বৃষ্টি এর আগে বেশ কয়েকটি সিনেমা, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন।

নিঝুমের “রিফ্লেকশন”


নিঝুমের “রিফ্লেকশন”


 ইয়াসিন ইফাতঃ না কোন সিনেমার নাম নয়। আজ ১৫ ই নভেম্বর সন্ধ্যা ৭টায় উদ্বোধন হতে যাচ্ছে চিত্র নায়িকা নিঝুম রুবিনার বিউটি পার্লার “রিফ্লেকশন” এর

বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরা ও সমান তালে ব্যস্ত। আর এই ব্যস্ততার কারনে নিজের ত্বকের প্রতি যত্ন নেয়ার সময় টুকু থাকে না। তাই নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য বেছে নিতে হয় পার্লারকে। আর এই কথাটাকে মাথায় রেখেই পার্লার ব্যবসায় পা দিল সময়ের ব্যস্ত চিত্র নায়িকা নিঝুম রুবিনা। সুনাম ধন্য মেকাপ আর্টিস্ট মনির হোসেন কে সাথে নিয়ে আজ গুলশানের নিকেতনের ‘বি’ ব্লকে উদ্বোধন হতে যাচ্ছে পার্লারটির।
পার্লার টির মান ভাল করার জন্য ইতিমধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু হয়েছে। সাজতে পছন্দ এমন নারীরা এখন থেকে মান সম্মত বিউটি এন্ড হেয়ার ট্রিটমেন্ট এর পাশাপাশি সাজতে পারবেন মনের মত করে।

উল্লেখ্য যে, চিত্র নায়িকা নিঝুম রুবিনা ২০০৮ সালে গ্রামীনফোনের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এর পরপর ই চুক্তি বদ্ধ হন “কিস্তির জ্বালা” নামে একটি সিনেমায়। কিন্তু এই সিনেমার আগেই বড় পর্দায় আসেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশী ভালবাসা যায়না’ সিনেমা দিয়ে। এর পর একে একে তার ৩ টি সিনেমা মুক্তি পায়। মুক্তির মিছিলে আছে ‘ভালবাসা ডট কম’ ‘মেঘকন্যা’ ‘জান রে’ ইত্যাদি চলচ্চিত্র। এছাড়া খুব তারাতারি শুটিং  শুরু হচ্ছে ‘একটি অসমাপ্ত প্রেমের গল্প’ সিনেমার।

                বিউটি পার্লার এর ভিতরে ইতিমধ্যে পৌঁছে গেছে আধুনিক সকল যন্ত্রপাতি।




Wednesday, October 26, 2016

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী


ইফাত ইয়াসিনঃ “বেশি বেশি হাসুন ভালভাবে বাঁচুন”  এই শ্লোগানে ২০১২ সালে শুরু হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “এবি টেলিকম কমেডি আওয়ার” ।

সাঈদ তারেক এর পরিকল্পনা ও পরিচালনায় এতদিন অনুষ্ঠানটি  উপস্থাপনা করছিলেন  দেবাসিশ বিশ্বাস। তবে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানটিকে আরো চমকপ্রদ ভাবে সাজানো হয়েছে। এখন থেকে অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক আশিক চৌধুরী এবং সাথে থাকছে অভিনেত্রী তাসনিয়া মেহজাবিন জেরিন ।  

চিত্র নায়ক আশিক চৌধুরী সিনেমা, মডেলিং, নাটক এর পাশাপাশি নিয়মিত উপস্থাপনা ও করছেন। এর আগে তিনি এনটিভির লাইভ অনুষ্ঠান “প্রান মিল্ক ক্যান্ডি জানার আছে বলার আছে” এশিয়ান টিভির ঈদ প্রোগ্রাম সহ বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

অনুষ্ঠানটিতে বিভিন্ন সময় তুলে ধরা হয় কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতি-নকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশি ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশি ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন।
এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা।

আজ ২৭ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে আশিক চৌধুরীর এবং তাসনিয়া মেহজাবিন জেরিন এর এক সাথে সঞ্চালনায় ১ম এবং কমেডি আওয়ার এর ৮৫তম পর্ব।  

Sunday, October 23, 2016

মাহির প্লাস্টিক সার্জারি রুপ ফারিন


মাহির প্লাস্টিক সার্জারি রুপ ফারিন


“অগ্নি” এবং “অগ্নি-২” সিনেমায় অনবদ্য অভিনয় করে অগ্নি কন্যা বনে যাওয়া নায়িকা মাহিয়া মাহি। অগ্নি সিনেমার পরবর্তী সিকোয়েন্স হতে যাচ্ছে “অগ্নি-৩”। কিন্তু বরাবরের মত এবার এতে নায়িকা হিসেবে মাহিকে পাচ্ছে না দর্শক। কেননা অগ্নি-২ এর শুটিং চলাকালে জাজ ঘোষণা দিয়েছিল তারা মাহিকে নিয়ে আর কোন সিনেমা বানাবেন না।

তাই এবার এক্সিডেন্ট এর পর প্লাস্টিক সার্জারি করে নায়িকার চেহারা পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে উপস্থাপন করা হবে নতুন নায়িকা ফারিন কে।

সাভারের মেয়ে ফারিন শোবিজ অঙ্গনে তেমন পরিচিত না হলে ও টুকটাক র‍্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। প্রায় ৬ মাস আগে থেকেই জাজের সঙ্গে পরিচয় ফারিনের। এরই মধ্যে জাজ এর তত্ত্বাবধানে কলকাতা থেকে নাচ এবং অভিনয়ের উপর গ্রুমিং করে এসেছেন বলে বিশ্বস্ত একটি সুত্র জানান।

বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। খুব তারাতারি বাংলাদেশ এর জাজ এবং ভারতের এস কে মুভিজের ব্যানারে ছবিটি নির্মাণ করা হবে।


এখন দেখার পালা মাহির পর ফারিন কে অগ্নি কন্যা রুপে কেমন ভাবে গ্রহন করে নতুন নায়িকা ফারিন কে।

Saturday, October 22, 2016

বাপ্পী সাহার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে আশিক চৌধুরী


বাপ্পী সাহার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে আশিক চৌধুরী




ইয়াসিন ইফাতঃসুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে সবসময় কিছু না কিছু চমক দেখা যায়। দেশের নামকরা তারকাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে ইতিমধ্যে দেশের ১ম সারির সরিষার তেলের ব্রান্ডে পরিনত হয়েছে।

সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনের সব শেষ মডেল ছিলেন চিত্র নায়ক তৌফিক এবং চিত্র নায়িকা পূর্ণিমা। তবে এবার জুটি নয় একক ভাবে আসছে চিত্র নায়ক আশিক চৌধুরী।


বিজ্ঞাপন নির্মাতা বাপ্পী সাহার পরিচালনায় গতকাল নরসিংদী তে বিজ্ঞাপন টির চিত্রায়ন সম্পন্ন হয়। নরসিংদী তে গতকাল সারাদিন শুটিং এ অংশ নেন চিত্রনায়ক আশিক চৌধুরী ।

আগামী মাস এর প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের সকল চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।



উল্লেখ্য যে, চিত্র নায়ক আশিক চৌধুরী সিনেমা, নাটক এর পাশাপাশি প্রায় এক ডজন বিজ্ঞাপনে কাজ করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন।