Tuesday, March 21, 2017

দর্শকদের চমকে দেবেন অঞ্জলি



দর্শকদের চমকে দেবেন অঞ্জলি


ইয়াসিন ইফাতঃ নায়িকাদের পুণ্যভূমি হিসেবে বিবেচিত খুলনায় জন্ম অভিনেত্রী অঞ্জলি সাথীর। বাবা খুলনা বি এল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি নিজেও সরকারী চাকুরীরত ছিলেন খুলনাতেকিন্ত যার নেশা শোবিজকে ঘিরে তার কি আর ঘরে বসে থেকে ভাল লাগে। ২০১১ সালে নাম লেখান বিনোদন বিচিত্রা সেরা সুন্দরী প্রতিযোগীতায়। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে ছিনিয়ে নেন সেরা সুন্দরীর মুকুট। হাতে আসে বেশ কিছু নাটকের কাজ। শোবিজকে ঘিরেই যার ধ্যাজ্ঞ্যন তাকে কি সুধু নাটক নিয়ে পরে থাকলে চলে? নাম লেখান বড় পর্দায়।  
 হাবিবুর রহমান হাবিবের “রুপ গাওয়াল” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সুনিপুন এই অভিনেত্রী। এর পর একে একে অভিনয় করেন আবুল কালাম আজাদের “অনেক সাধনার পরে”, সাফি উদ্দিন সাফির “ফাঁদ” সহ বেশ কিছু চলচ্চিত্রে। সর্ব শেষ মুক্তি পায় চিত্র নায়ক আশিক চৌধুরীর বিপরীতে "হৃদয় দোলানো প্রেম" সিনেমাটি।  মুক্তির অপেক্ষায় আছে মুকুল নেত্রবাদীর “ফিফটি ফিফটি লাভ”। এতে অঞ্জলি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন, চিত্র নায়ক শাহ রিয়াজ ও আশিক চৌধুরী।

শুধু সিনেমাই নয় নাটকে ও কাজ করছেন সমান তালে। মমর রুবেল এর পরিচালনায় টেলিফিল্ম “হৃদয় দর্পণে তুমি” ও সুনামধন্য পরিচালক মনির হোসেন জীবন এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক “ শুধু একজন” নাটকের শুটিং এর জন্য সম্প্রতি মালেশিয়া থেকে ঘুরে এসেছেন অঞ্জলি। এটিএন বাংলায় অন এয়ারে আছে ধীর্ঘ ধারাবাহিক মোহন খানের “নীড় খোজে গাঙচিল", কায়সার আহমেদের “ রুপালী প্রান্তর” ও মজিবুল হক খোকনের “মন থেকে দূরে নয়” নাটক গুলোর। এছাড়াও শুটিং চলছে এস এম দুলালের “টাউট প্লাস” ও ফরিদুল হাসানের “কমেডি ৪২০” নাটকের।  

নাটক না সিনেমা কোন ক্ষেত্রে বেশী কাজ করতে চান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, সবারই স্বপ্ন থাকে বড় পর্দাকে ঘিরে। আমি ও এর ব্যতিক্রম নই। নতুন চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজোযনা প্রতিষ্ঠান সহ বেশ কিছু  প্রজোযনা প্রতিষ্ঠানের সাথে কথা চলছে। সব কিছু ঠিক থাকলে আর ব্যাটে বলে মিলে গেলে খুব তারাতারি কোন চমক দেখতে পাবে সবাই।

আর বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে অঞ্জলি জানান, মে মাস পর্যন্ত আমার কোন শিডিউল খালি নেই, এ সময়টাতে বিভিন্ন নাটক ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকব, শুটিং এর কারনে সামনে মাসে আবারো মালেশিয়া যেতে হবে ।

Sunday, March 19, 2017

স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই”



স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই” 



ইয়াসিন ইফাতঃ বাংলাদেশের দর্শকদের ইন্ডিয়ান সিরিয়াল থেকে ফিরিয়ে আনার জন্য এস এ টিভিতে আজ থেকে শুরু হচ্ছে চিত্রনায়ক আশিক চৌধুরী অভিনীত মেগা ধারাবাহিক নাটক “তুমি আছো তাই” 

মাসুদ হাসানের রচনা ও আহসানুল হাসান এর পরিচালনায়  নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অস্মিতা মুখার্জি, আশিক চৌধুরী, রিমু রোজা খন্দকার, মনির আহমেদ, আনোয়ার হোসেন, বীথি রানী সরকার, সাবেরী আলম, শর্মিলী আহমেদ, ইলোরা গওহর, মনিরা ইউসুফ মেমী, মাশিয়াত রহমান প্রমুখ। 

একজন নারীর জীবনের ঘাত-প্রতিঘাত কে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের মূল কাহিনী। আর এই নারীকে ঘিরে চলে এসেছে বেশ কিছু চরিত্রে।
আজ ১৯শে মার্চ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতি সপ্তাহে  ৫দিন রাত ৮টায় প্রচার হবে নতুন এই ধারাবাহিকটি । 

বাংলাদেশের দর্শকদেরকে ভারতীয় চ্যানেল থেকে ফিরিয়ে আনতে এস এ টিভির এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন অনেকে। তারা মনে করেন স্টার জলসা ও জি বাংলাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশী দর্শকদেরকে বাংলাদেশী চ্যানেলে ফিরিয়ে আনার জন্য অনেক বড় ভুমিকা রাখবে “তুমি আছো তাই” নাটকটি।

Tuesday, January 17, 2017

ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন



ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন


 
ইয়াসিন ইফাতঃ দীর্ঘ বিরতির পর চলতি বছরে শুরু হয়েছে ডিপজল অভিনীত নতুন সিনেমা “এক কোটি টাকা” ডিপজলের বিপরীতে অভিনয় করছেন গ্লামারস কন্যা আঁচল। সাথে আছে বাপ্পী এবং শিরিন শিলা।

শিরিন এর পূর্বে ছবিতে অভিনয় করার কথা ছিল নায়িকা অমৃতার। হঠাত করে সেখানে চলে এসেছেন শিরিন শিলা। 

অমি বনি কথাচিত্র প্রযোজিত পরিবেশিত ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। তিনি জানান তিনি সাভার থেকে ঢাকাতে গেছেন এখনো এ ব্যাপারে কিছু জানেন না। 

 এ দিকে আজ ডিপজলের বাড়িতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা শিরিন শিলা। এ সময় শিরিন শিলার সাথে আরো ছিলেন খল অভিনেতা জিয়া গুরু। 

উল্লেখ্য যে, হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখালেন মিস্টি মেয়ে শিরিন শিলা। এর পর একে একে মুক্তি পেয়েছে বেশ কিছু চলচ্চিত্র।

Friday, January 13, 2017

প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা



প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা



ইয়াসিন ইফাতঃ আজ ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল প্রিয়াংকা জামান এর শুভ জন্মদিন। একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার এবং কিউট এন্ড ক্লাশি ফ্যাশন হাউজের কর্ণধার প্রিয়াঙ্কা জামান বর্তমানে মডেলিং, এবং তার নিজস্ব ফ্যাশন হাউজে সময় দিচ্ছেন। 

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “ছায়াছন্দ” উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। এ ছাড়াও আরএফএল এর বিজ্ঞাপন, কৃষ্ণচূড়া ড্রেস হাউজের ফটোসেশন, মাধুরী জুয়েলার্স এর মডেল হিসেবেও কাজ করেন প্রিয়াঙ্কা। সর্বশেষ কাজ করেছেন আড়ং এর বিলবোর্ড এর। এছাড়াও “আজিজ মার্কেট” নামে একটি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা।

ঢাকার যাত্রাবাড়ীতে বেড়ে ওঠা এ লাস্যময়ী সুন্দরী পড়াশোনা করছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে। ২০১০ সালে এই কলেজ থেকেই এইচএসসি শেষ করেছেন তিনি এর আগে আট বছর বয়সে বুলবুল ললিতকলা একডেমী থেকে নাচ শিখেছেন প্রিয়াঙ্কা জামান।

গত বছর থেকে নিজে পরিচালনা করে আসছে তার নিজস্ব ফ্যাশন হাউজ “কিউট এন্ড ক্লাশি”। 

আজ বনানীতে বেশ জমকালো ভাবে জন্মদিন উদযাপন করবেন বলে জানান  প্রিয়াঙ্কা।

জন্মদিনে তার কাছ থেকে জানা যায় তার প্রিয় রঙ হচ্ছে সাদা। আর সবসময় ভাল কাজ করতে ভালবাসে এই তরুন মডেল।
বিভিন্ন সময় চলচ্চিত্রে অফার পেলেও ব্যস্ততার কারনে কাজ করা হয়নি কোন চলচ্চিত্রে। তবে ভাল গল্প পেলে আর নিজেকে প্রমান করার সুযোগ থাকলে চলচ্চিত্রে আগ্রহী প্রিয়াঙ্কা জামান।

আজ জন্ম দিনে বিনোদন প্রতিদিন এর পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা প্রিয়াঙ্কা জামান কে।

Thursday, January 5, 2017

ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড




ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড



ইয়াসিন ইফাতঃ বলিউডের নামকরা অভিনেত্রী হেমা মালিনী ও এই সময়ের জনপ্রিয় সেলিব্রেটি সানি লিয়ন এবং বাংলাদেশের নায়ক রোশান নায়িকা পরীমনি এবার একই ফ্রেমে এক সাথে আসছে তবে বলিউডের কিংবা ঢালিউডের সিনেমাতে নয়। তারা অভিনয় করবেন টালিউডে অর্থাৎ কলকাতার বাংলা সিনেমায়। ছবিটির নাম রাখা হয়েছে “ ভালবাসা গুনাহ হ্যাঁয়” 

এমনটাই জানালেন ছবিটির পরিচালক এল হাসান। তিনি জানান কলকাতায় “রক্ত” সিনেমার শুটিং এর সময় দেখা হয় পরীমনি ও রোশানের সাথে তখনি ভাবি ওদেরকে নিয়ে কলকাতার ছবি করব কিন্তু পরীমনির শিডিউল এবং রোশানের জাজ এর এর সাথে চুক্তি এই দুইটা বাধা হয়ে দাড়ায়। কিন্তু সব বাধা শেষ করে জাজ অনুমতি দেয় রোশান কে আর পরীমনির ও শিডিউল পাওয়া যায় মার্চ থেকে।

তাই আগামী মার্চ এর ১০ তারিখ  থেকে টানা ১মাস কলকাতা এবং ব্যাংককে চলবে ছবিটির শুটিং। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন “রক্ত” খ্যাত জুটি রোশান-পরী আর ছবিটির আইটেম গানে নাচবেন সানি লিয়ন আর রোশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন হেমা মালিনী। 

উল্লেখ্য যে, ছবিটির শুটিং শুরুর আগে কলকাতায় সংবাদ সম্মেলন করবেন পরিচালক এল হাসান।