Monday, April 11, 2016

শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা



শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা 


আগামী ২০ এপ্রিল থেকে সাভারে ডিপজলের বাড়িতে শুটিং শুরু হতে যাচ্ছে সফল বিজ্ঞাপন নির্মাতা রাহুল রৌশন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার। ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করবেন “দেশা” খ্যাত নায়ক শিপন এবং চিত্রনায়িকা নিঝুম রুবিনা।



ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক রাহুল রৌশন জানান, সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে আমার ছবিটি। দর্শক এমন ভিন্ন ধর্মী গল্প এর আগে খুবই কম দেখেছেন।

নায়িকা নিঝুম রুবিনা জানান, বলতে পারেন “মেঘকন্যা” সিনেমার পর এটা আমার আর একটা স্বপ্নের প্রোজেক্ট। শিপনের সাথে এটা আমার প্রথম ছবি হলেও আমাদের কেমিস্ট্রি টা খুব ভাল হবে। দর্শক খুব পছন্দ করবে।

ছবিটিতে শিপন-নিঝুম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, কাবিলা,সুচরিতা, গুলশান আরা পপি, আমির সিরাজি, দুলারি সহ আরো অনেকে।

শিপন-নিঝুম জুটির প্রথম ছবিটির কাহিনী লিখেছেন মামুনুর রশিদ রোকন। আর পরিচালনার দায়িত্ব নিচ্ছেন নবাগত পরিচালক রাহুল রৌশন। নায়ক শিপন বর্তমানে “ঢাকা অ্যাটাক’’ ছবির শুটিং করতে দেশের বাইরে অবস্থান করছে অন্য দিকে নায়িকা নিঝুম সম্প্রতি শেষ করেছে তার সপ্নের সিনেমা “মেঘ কন্যা”। নায়ক ফেরদৌসের বিপরীতে নিঝুমের ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে।

Thursday, January 14, 2016

তরিকের ইভটিজিং

তরিকের ইভটিজিং 


গোপালগঞ্জের কাশিয়ানীতে বেড়ে ওঠা ছোট্ট ছেলে তরিক মৃধা। ছোট বেলা থেকে সপ্ন দেখত একদিন নাম করা গায়ক হবে। তারই ধারাবাহিকতায় একদিন সুযোগ চলে আসে এন টিভি আয়োজিত “গাহি সাম্যের গান’ প্রতিযোগিতায় অংশগ্রহনের। নিজ যোগ্যতা বলে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে অর্জন করে নেয় ২য় রানার্সআপ এর ট্রফি। 

তার পর আর বসে থাকতে হয়নি তরিক কে। একের পর এক স্টেজ প্রোগ্রাম করে খুব অল্প সময়ে ই সাধারন মানুষের কাছ থেকে ভালবাসা আদায় করে নেয়। ২০১৪ সালে রিলিজ হয় তার প্রথম একক অ্যালবাম ‘বাবা’নতুন হিসেবে তখন সবার কাছে ই প্রশংসিত হয় তার গান।

নায়ক সুলভ চেহারার কারনে এরপর গানের পাশাপাশি প্রস্তাব আসতে থাকে মডেলিং এবং টিভিসি তে। কিন্তু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর নাটক ও নাট্যতত্ত্ব  বিভাগের এই সুদর্শন গায়কের পড়াশোনার চাপে তা আর করা হয়ে উঠছিল না এতোদিন। তবে এবার সম্পূর্ণ নতুন ধারার একটি বিজ্ঞাপনের অফার পেয়ে এবার আর না করতে পারলনা।

ইভটিজিং এর উপর নির্মিত এই বিজ্ঞাপনে খুব সাবলীল ভাবে ই অভিনয় করতে দেখা গেছে তাকে।
বিজ্ঞাপনটি এখন বাংলাদেশের সব চ্যানেলে প্রচারিত হচ্ছে।


বিনোদন প্রতিদিন এর পাঠক দের জন্য নিচে বিজ্ঞাপন টির ভিডিও লিঙ্ক  দেয়া হল। 

Thursday, January 7, 2016

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র।
মেঘ কন্যা ছবির শুটিং এ সেলফি তে ফেরদৌস ও নিঝুম 


মিনহাজ অভির ‘মেঘ কন্যা’ সিনেমার শুটিং চলছে সাভারের ফুলবাড়িয়ায়। শুটিং এ অংশ গ্রহন করেছেন ছবিটির নায়ক চিত্র নায়ক ফেরদৌস ও চিত্র নায়িকা নিঝুম রুবিনা। এর আগে রাজবাড়ি তে শেষ হয়েছে প্রথম লটের শুটিং।

উদীয়মান পরিচালক মিনহাজ অভির পরিচালনায় গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছে ‘মেঘ কন্যা’ নামে নতুন চলচ্চিত্রের। জয় ফিল্মস এর ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজে ই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত।

ছবিটির কাহিনী সম্পর্কে জানা যায়, বর্তমান সময়ের সমসাময়িক ঘটনা নিয়ে নির্মাণ হবে ‘মেঘ কন্যা’। নায়ক ফেরদৌস ও নায়িকা নিঝুম এক ই অফিসে কাজ করে। কাজের সুবাদে দুই জনের মাঝে ভাল সম্পর্ক তৈরী হয়। নায়ক এই সুবিধা কে কাজে লাগিয়ে নায়িকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যার ফলে নায়িকা সন্তান সম্ভবা হয়ে যায়। এভাবে ই এগিয়ে যাবে ‘মেঘ কন্যা’ ছবির কাহিনী। বাকিটা জানতে হলে দর্শক আপনাকে অপেক্ষা করতে হবে ‘মেঘ কন্যা’ মুক্তি পাবার আগ পর্যন্ত।


ছবিটি তে নাম ভূমিকায় চিত্র নায়িকা নিঝুম রুবিনা সহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, সম্পা, রেবেকা, সাবরিনা, রিদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী ববিতার। তবে তার সাথে সিডিউল না মেলার কারনে চরিত্র টি তে অভিনয়ের কথা রয়েছে আর এক সু অভিনেত্রী সুচরিতার।

Sunday, October 11, 2015

পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।


পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।



“পোস্টমাস্টার ৭১” নামে নতুন একটি ছবিতে চিত্রনায়ক ফেরদৌসের সাথে অভিনয় করছেন চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিটির শুটিং এর কারনে বর্তমানে তারা ঈশ্বরদী তে অবস্থান করছেন।

চিত্রনায়ক ফেরদৌস এর নুজহাত ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে ২য় ছবি “পোস্টমাস্টার ৭১”। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস এর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমি এবং বর্তমানের সবচেয়ে আলোচিত নায়িকা নিঝুম রুবিনা এবং চিত্রনায়ক অভি। 

ঈশ্বরদীতে শুরু হয়েছে “পোস্টমাস্টার ৭১” ছবিটির শুটিং। টানা ১৫ দিন শুটিং করার পর সামান্য বিরতি দিয়ে  ময়মনসিংহে শুরু হবে ২য় লটের শুটিং। গতকাল শুটিং এর জন্য ঈশ্বরদী পৌঁছেছেন চিত্রনায়ক ফেরদৌস, নায়িকা নিঝুম রুবিনা নায়ক অভি সহ একটি নাট্যগোষ্ঠী দলের ছেলে মেয়েরা।
ছবিটির গল্প সম্পর্কে নায়িকা নিঝুম রুবিনা জানান, “ছবিটি মুক্তিযুদ্ধের হলে ও এখানে সরাসরি কোন যুদ্ধ দেখানো হবেনা। মুক্তিযুদ্ধ চলাকালীন একজন পোস্টমাস্টার এর প্রেম কাহীনি দেখানো হবে এই ছবিটিতে।তবে ছবিতে মুক্তি যুদ্ধের নানা ঘটনা ফুটে উঠবে।“

জানা যায় নবাগত পরিচালক আবির খান ও রাশেদ শামীম এর পরিচালিত ছবিটি আগামী বছর ২৬ শে মার্চ দেশব্যাপী মুক্তি দেবে প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস।

উল্লেখ্য যে, নায়িকা নিঝুম রুবিনা ও  নায়ক ফেরদৌস অভিনিত ২য় ছবি “পোস্টমাস্টার ৭১” এর আগে নিঝুম ও ফেরদৌস “মেঘ কন্যা” নামে নতুন একটি ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন যেটা পরিচালনা করছেন পরিচালক মিনহাজ অভি।


জাকির হোসেন রাজু পরিচালিত “এর বেশি ভালবাসা যায় না” ছবিটির মাধ্যমে বড় পর্দায় আসে চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিতে অনবদ্য অভিনয় ও আকর্ষণীয় চেহারার কারনে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সদা হাসিমুখের এ নায়িকা কে।

Wednesday, October 7, 2015

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ


বক্তব্য দেয়ার সময় অনন্য মামুন
 গত ৬ই অক্টোবর মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো সিনেমাপ্রেমী দের নিয়ে এক ভিন্ন আয়োজন। মূলত  পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমা ‘’ভালোবাসার গল্প’’ এর  প্রচারনার জন্য অনন্য মামুন টিম এবং বিলিয়ন বিপ্লবের এর সহযোগীতায় ভিন্ন ধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন দেশের বিভিন্ন জেলা থেকে যারা বাংলা সিনেমাকে ভালবেসে বাংলা সিনেমা নিয়ে বিভিন্ন পেজ বা গ্রুপ চালায় সেগুলোর এডমিনরা। পরিচালকের মূল উদ্দেশ্য ছিল সিনেমাপ্রেমী এ সকল মানুষদের ক্যামেরার পিছনের মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয়া।

এ সকল ক্যমেরার পিছনের মানুষের ভিতরে উপস্থিত  ছিল পরিচালক অনন্য মামুন যে কিনা ভাল সঞ্চালক হিসেবে নিজের নতুন পরিচয় দেখিয়েছেন। আরো উপস্থিত পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ আরো অনেক ক্যামেরার পিছনের মানুষ।
সিনেমাপ্রেমী মানুষদের সাথে পরিচালক অনন্য মামুন

অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন বর্তমানে বাংলা ছবিতে বিভিন্ন ছবির নকল পাওয়া যায়। তবে ''ভালোবাসার গল্প'' এমন একটি ছবি যা কিনা সম্পূর্ণ মৌলিক। তিনি সবার মাঝে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তিনি বলেন যদি কেউ প্রমান করতে পারে যে ছবিটি নকল তাহলে সেদিন থেকেই ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়া হবে।

এদিন সিনেমা প্রেমীদের উদ্দেশ্য করে আরো বক্তব্য রাখেন পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ সকলেই।
উল্লেখ্য যে, ‘’ভালোবাসার গল্প’’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৩শে অক্টোবর। এর আগে ২১ শে অক্টোবর সিনেমা প্রেমী এ সকল মানুষদের নিয়ে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, সেদিন সিনেমাপ্রেমী এ সকল মানুষ দের সাথে ক্যামেরার পিছনের মানুষদের সাথে উপস্থিত থাকবেন পর্দার সামনের নক্ষত্ররাও।

ভালোবাসার গল্প ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আনিসুর রহমান মিলন,কায়েস আরজু ও নবাগতা মুনিয়া আফরিন। 

Thursday, October 1, 2015

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি 



এবার নুসরাত ফারিয়াকে হটালেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে কোনো সিনেমা বা কাহিনীর চরিত্র থেকে নয়, একেবারে হল থেকে। খারাপ ব্যবসার কারণে আনন্দ সিনেমা হল থেকে ছবিটিকে সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে চলছে পরীমণি ও বাপ্পী অভিনীত 'লাভার নাম্বার ওয়ান' ছবি। জানা গেছে, ঈদের দিন থেকে ভোলার দৌলত খাঁর আনন্দসিনেমা হলে চলছিল আশিকী। ছবিটির ব্যবসাতে হল মালিক মোটেও খুশি হতে পারছিলেন না। সপ্তাহ শেষ হওয়ার আগেই তাই আজ বুধবার সিনেমা হল থেকে আশিকীছবিটি নামিয়ে ফেলা হয়। আশিকীর পরিবর্তে হলটিতে আজ থেকে বাপ্পি-পরীমণি অভিনীত লাভার নাম্বার ওয়ানপ্রদর্শিত হচ্ছে।

গত ঈদে অগ্নি টুর ব্যবসায়িক সাফল্যে, প্রদর্শকদের মুখে হাসি উপহার দেয়ায় জাজ যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবারের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠানটি চরম ধাক্কার সম্মুখীন হলো আশিকীপ্রত্যাশিত ব্যবসা না করায়। আশিকী ছবিটি গত ২৫ সেপ্টেম্বর দেশের ১০৫টি সিনেমা হলে একযোগে মুক্তি পায়। অগ্নি টুর তুলনায় ছবিটি মোটেও ভালো ব্যবসা করছে না। প্রতিযোগী ছবি রাজাবাবুর কাছে আশিকীদাঁড়াতেই পারছে না। ছবিটি কোনো কোনো সিনেমা হলে এতোটাই খারাপ ব্যবসা করছিল যে, ছবিটি নামিয়ে দেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আশিকীকে নামিয়েই দিলো একটি সিনেমা হল।

সাকিব খানের সাথেই বিয়ে হবে নায়িকা পরীমনির

সাকিব খানের সাথেই বিয়ে হবে নায়িকা পরীমনির 


গত ২৯ সেপ্টেম্বর বিএফডিসির মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে শুরু হয়েছে শফিক হাসানের ‘ধূমকেতু’ চলচ্চিত্রের। এর মধ্য দিয়েই শেষ হবে ছবিটির দৃশ্য ধারনের কাজ। বাকি থাকবে শুধু মাত্র ৩টি গানের শুটিং।




শুটিং স্পট থেকে জানা যায়, বিয়ের জন্য প্রস্তুত নায়িকা পরীমনি। বিয়ে হচ্ছে অমিত হাসানের সাথে। পথের কাঁটা সাকিব খান কে খুন করেই পরীমনি কে বিয়ে করছে অমিত হাসান।

কিন্তু এ নিয়ে পরীমনির কোন দুশ্চিন্তা নেই, কেননা তার বিশ্বাস সাকিবের সাথে ই বিয়ে হবে তার।

উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছিল সাকিব-পরী জুটির প্রথম ছবি এই ‘ধূমকেতু’। কিন্তু মাঝে একটু সমস্যার কারনে শুটিং বন্ধ থাকায় সাকিব-পরীর দ্বিতীয় ছবি ‘আরো ভালবাসবো তোমায়’  মুক্তি পায় সাকিব-পরী জুটির প্রথম ছবি হিসেবে।

ধূমকেতু ছবিটি তে সাকিব-পরী জুটির সাথে আরো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানহা, অমিত হাসান, আলীরাজ,দিতি, রেবেকা,ডন, শিবা সহ আরো অনেকে। ছবিটির আইটেম সং এ পারফরমেন্স করেছেন আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।