Tuesday, October 18, 2016

গ্রামীনফোন এবং লুকাস ব্যাটারির বিজ্ঞাপনে চিত্রনায়ক আশিক


গ্রামীনফোন এবং লুকাস ব্যাটারির বিজ্ঞাপনে চিত্রনায়ক আশিক


ইয়াসিন ইফাতঃ রাজধানীর কোকাকোলা স্টুডিও তে চলছে চিত্রনায়ক আশিক চৌধুরী এবং গুনী অভিনেত্রী আফরোজা বানুর এক সাথে চিত্রায়িত গ্রামীন ফোনের  নতুন একটি বিজ্ঞাপনের।

রান আউট প্রডাকশন এর ব্যানারে আদনান আল রাজিব এর পরিচালনায় বিজ্ঞাপনটিতে মা-ছেলের ভুমিকায় অভিনয় করেছেন আশিক এবং আফরোজা বানু। আজ সারাদিন চলবে নতুন এই বিজ্ঞাপনটির শুটিং।

চিত্রনায়ক আশিক জানান, আফরোজা ম্যাম এর সাথে এটা আমার প্রথম কাজ না। এর আগে এশিয়ান টিভির “সেকেন্ড ইনিংস” এ আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনেক গুণী একজন অভিনেত্রী ম্যাম। খুব হেল্পফুল একজন মানুষ। আশা করি বিজ্ঞাপনে মা ছেলের ভুমিকায় দর্শক খুব তারাতারি আমাদেরকে দেখতে পাবেন।


গত সপ্তাহে আশিক চৌধুরী শেষ করেছেন আরো একটি বিজ্ঞাপন এর কাজ। সেখানে ডাবল ক্যারেক্টারে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ওয়াহিদ তারিক এর পরিচালনায় লুকাস ব্যাটারীর একটি বিজ্ঞাপনে তিনি একটি বাবা এবং আর একটি যুবক চরিত্রে অভিনয় করেছেন।  

খুব তারাতারি বাংলাদেশের প্রায় সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।


উল্লেখ্য যে, চিত্রনায়ক আশিক চৌধুরী এর আগে ওয়ালটন মোবাইল, শরীফ মেলামাইন, পেপসোডেন্ট টুথ পাওডার, প্যারাসুট নারকেল তেল, টেলেগো মোবাইল, রানার মোটরসাইকেল, পারটেক্স প্লাস্টিক সহ বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। 

Saturday, October 8, 2016

একজন যুদ্ধশিশু জাহিদুল


একজন যুদ্ধশিশু জাহিদুল




ইয়াসিন ইফাতঃ গত ৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হল “থিয়েটার ৫২” এর ১ম প্রযোজিত নাটক “ নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে”। বদরুজ্জামান আলমগীর রচয়িত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

জাহিদুল ইসলাম নামে এক যুদ্ধ শিশুকে কেন্দ্র করে গল্পের কাহিনী এগিয়ে যায়। গল্পটিতে বাংলার মিথ এবং মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটানো হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ যুদ্ধ শিশুর ভুমিকায় অভিনয় করেন থিয়েটার বেইলী রোড এর নিয়মিত অভিনেতা নূরে খোদা মাসুক সিদ্দিক। উপস্থিত দর্শক জানান, মাসুক জাহিদুল ইসলাম চরিত্র  খুবই ভাল ভাবে উপস্থাপন করেছেন । তার ডায়লগ, অভিনয় প্রক্ষেপন অন্যদের থেকে একদম আলাদা।

মাসুক ছাড়াও দাদী চরিত্রে শিলু সুহাসিনি ও লুপ্পা চরিত্রে সঙ্গীতা চৌধুরী খুব ভাল করেছে। কমলা সুন্দরী চরিত্রটি সঙ্গীতা চৌধুরীর জন্য খুব মানানসই ছিল। কাজ দেখেই বোঝা যায় সঙ্গীতা-মাসুক উভয়ের নাচ এবং অভিনয়ে খুব ভাল প্রশিক্ষন আছে।

এছাড়াও প্রতিটা অভিনেতাই তার সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করেছেন।

অকাল প্রয়াত প্রাচ্যনাটের সদস্য রিংকন শিকদার এর “যাইবার আগে যাও বলে যাও...” গানটি নাটকে ব্যবহার করা হয়েছে। সংগীত প্রক্ষেপন করেছেন আব্দুল্লাহ আল রুম্মান। কোরিগ্রাফার হিসেবে কাজ করেছেন কামরুল হাসান, রবিন বসাক, মাসুক সিদ্দিক। নাটকের সমন্বয়ক ছিলেন মোঃ নজরুল ইসলাম। 

নাটকটির ২য় শো মঞ্চায়িত হবে আগামী ১২ ই অক্টোবর। 

অভিনেতা মাসুক বর্তমানে বিভিন্ন চ্যানেলে নাটক এবং নিয়মিত উপস্থাপনার কাজ করছে। 

Thursday, October 6, 2016

জীবনের তাগিদে এক বৃদ্ধ লোককে বিয়ে করলেন নিঝুম রুবিনা।


জীবনের তাগিদে এক বৃদ্ধ লোককে বিয়ে করলেন নিঝুম রুবিনা।




ইয়াসিন ইফাতঃ গ্রামের এক হত দরিদ্র ঘরের মেয়ে নিঝুম রুবিনা। একটু ভালভাবে খেয়ে পরে বাঁচার জন্য জীবনের তাগিদে  এক বৃদ্ধ লোককে বিয়ে করেন। এবং সতীত্ব রক্ষার জন্য একদম নিরুপায় হয়ে তার ভালবাসার মানুষটিকে খুন করে ফেলেন।

এরকমই একটি গল্প নিয়ে পরিচালক রাহুল রৌশন নির্মাণ করছে তার পরবর্তী চলচ্চিত্র “একটি অসমাপ্ত প্রেমের গল্প”। যেখানে দরিদ্র মেয়েটির চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত নায়িকা নিঝুম রুবিনা।

আগামী ১৪ ই অক্টোবর মুক্তি পাচ্ছে নিঝুম রুবিনার ৪র্থ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র “ভালবাসা ডট কম”। মোহাম্মাদ আসলাম পরিচালিত ছবিটিতে নিঝুম রুবিনার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অভি। আর ছবি মুক্তির ২দিন পর ১৬ অক্টোবর থেকে শুরু হবে নিঝুমের নতুন এই চলচ্চিত্রের।

জয়া মিডিয়া প্রোডাকশন হাউজ থেকে নায়িকা নিঝুম রুবিনার ৩য় এবং পরিচালক রাহুল রৌশন এর ২য় চলচ্চিত্র হতে যাচ্ছে “একটি অসমাপ্ত প্রেমের গল্প”।

ছবিটিতে নিঝুম রুবিনা ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মাসুম আজিজ, প্রবীর মিত্র, রেহানা জলি সহ অনেকে। তবে মূল ভূমিকায় অভিনয়ের জন্য দেশের একজন জনপ্রিয় শক্তিমান অভিনেতাকে নেয়া হচ্ছে বলে যানা যায়। পরিচালক খুব শীঘ্রই তার নাম ঘোষণা করবেন।


উল্লেখ্য যে নায়িকা নিঝুম রুবিনা অভিনীত “মেঘ কন্যা” এবং “জান রে...” সিনেমা ২টি মুক্তির অপেক্ষায় রয়েছে। “মেঘ কন্যা”  তে নায়ক হিসেবে রয়েছে ফেরদৌস এবং “জান রে...” তে জুটি বেধেছেন নায়ক শিপন এর সাথে। 

Tuesday, September 27, 2016

জাজের মেয়েটি এখন শাহরিয়াজের কাছে যাবে।


জাজের মেয়েটি এখন শাহরিয়াজের কাছে যাবে।




ইয়াসিন ইফাতঃ কি দারুন দেখতে সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান খুলনার ছেলে শাহ রিয়াজ। তখন জাজ এর নায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছিলেন সুদর্শন এই নায়ক। আবারো জাজের নায়িকার বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে মাহি নন এবার পাশে পাচ্ছে জাজের সৃষ্টি “অঙ্গার”, “নিয়তি” খ্যাঁত নায়িকা জলিকে। আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পাচ্ছে বাংলাদেশের ১ম সারির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ কে।

নাদের চৌধুরী পরিচালিত ছবিটির নাম “মেয়েটি এখন কোথায় যাবে” ছবিতে দেখা যাবে শাহরিয়াজ একটি মেয়েকে পছন্দ করেন। কিন্তু মেয়েটি সাড়া দেয় না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, ‘তোমার যেদিন আমাকে ভালবাসতে ইচ্ছে হবে সেদিন ভালবেসো আমাকে

নন্দিত লেখক ইমদাদুল হক মিলনের “মেয়েটি এখন কোথায় যাবে” উপন্যাস অবলম্বনে “মেয়েটি এখন কোথায় যাবে”র  চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু
১০ অক্টোবর জাজের প্রযোজনায় নাদের চৌধুরী পরিচালিত দ্বিতীয় ছবিটি শুটিং ভোলায় শুরু হবে। এর আগে তিনি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন “লালচর”


এদিকে শাহরিয়াজ অভিনীত “শুটার” মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। আরো অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাসের “চল পালাই” বুলবুল বিশ্বাস পরিচালিত “রাজনীতি” সহ বেশ কিছু চলচ্চিত্রে
আর জলি অভিনীত ৩য় চলচ্চিত্র হতে যাচ্ছে “মেয়েটি এখন কোথায় যাবে”

Wednesday, September 21, 2016

“দোস্ত দুশমন” এর সাথে নীড়


“দোস্ত দুশমন” এর সাথে নীড়



ইয়াসিন ইফাতঃ আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে বি কে আজাদ পরিচালিত ছবি “দোস্ত দুশমন”ছবিটিতে নায়ক নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় উদীয়মান নায়ক জয় চৌধুরী এবং গ্লামার গার্ল নায়িকা রোমানা নীড় এর সাথে। ছবিটিতে আরো থাকবেন নবাগত নায়ক বিজয় খান এবং কলকাতার প্রথম সারির একজন নায়িকা।

গত কাল বাংলাদেশ ফিল্ম ক্লাব এ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দেন পরিচালক। ছবিটিতে অমিত হাসান কে ও চুক্তিবদ্ধ করানো হয়েছে গতকাল।

ছবি সম্পর্কে নায়িকা নীড় জানান, গল্পের প্রেক্ষাপট আশির দশকের হলেও তা নতুন ভাবে উপস্থাপন করা হবে, আমার চরিত্র টা একটু রাফ এন্ড টাফ, দর্শকরা নতুন ভাবে আমাকে এ ছবিতে পাবেন।
নায়ক জয় চৌধুরী জানান,  পরিচালকের পরিকল্পনাটা ভালো লেগেছে। তিন কোটি টাকা বাজেটের এই ছবিটি সকলের ভালো লাগার মতো হবে বলে আশা করছি

আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।


চিত্র নায়ক জয় চৌধুরী এবং নীড় এর আগে স্যার মালেক আফসারী পরিচালিত “হ্যালো” ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন। আগামী বছরের জানুয়ারী তে ছবিটির শুটিং শুরু হবে।

Wednesday, August 17, 2016

সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।


সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।



ইয়াসিন ইফাতঃ আগামী ঈদ উল আযহায় মুক্তি পাবার কথা ছিল পরীমনি ও রোশান অভিনীত একশন ধর্মী চলচ্চিত্র “রক্ত”। কিন্তু কাজ শেষ না হওয়ায় আপাতত এই ঈদে মুক্তি পাচ্ছে না রক্ত।

এখন চলছে পুরোদমে শুটিং। গত মঙ্গলবার এফ ডি সি এর ১ নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায় এখানে চলছে থানার একটি দৃশ্যের শুটিং।

সাংবাদিক রোশান গোপনে ঢুকে পরে এক দুর্নীতিবাজ মেয়র এর আস্তানায় গোপনেই ভিডিও করতে থাকে তার অপকর্ম, পালিয়ে ও রেহাই পায়না ধরা পরে যায় মেয়রের লোকদের হাতে পরে কারাগারে।  


এরকম একটি দৃশ্যের শুটিং চলবে মঙ্গলবার ও বুধবার। পরিচালক ওয়াজেদ আলী সুমন এর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবিটিতে বাংলাদেশের রোশান-পরী ছাড়াও আরো অভিনয় করেছেন অমিত হাসান ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের ব্যানারে ঈদের পরপর ই মুক্তি পাবে ছবিটি। 

Wednesday, August 3, 2016

ওম এবং পরীমনির সাথে পাষাণ হচ্ছে তানভীর


ওম এবং পরীমনির সাথে পাষাণ হচ্ছে তানভীর

দেশা:দ্যা লিডারএবংহিরো-৪২০এর পর পরিচালক সৈকত নাসির এবার নিয়ে আসছেন তার তৃতীয় ছবিপাষাণ আর এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে  পরীমনি , ওম এবং তানভীর কে যদিও আগে পরীর বিপরীতে অভিনয় করার কথা ছিল নবাগত সুমিতের কিন্তু এখন গল্পে একটু পরিবর্তন আসায় সুমিতের পরিবর্তে আসছেন ওম

নায়ক বদলের ব্যাপারটি নির্মাতা সৈকত সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘গল্পেএকটু পরিবর্তন এসেছে এখানে সুমিতের চেয়ে ওমকে বেশি প্রয়োজন আমরা ওম সুমিতদুজনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিএ ছাড়া ও বাংলাদেশ থেকে আর একজন নায়ক থাকছে,সে হচ্ছে তানভীর। তবে  নায়িকা হিসেবে পরীমণিই থাকছেন


নতুন ছবির শুটিং শুরু হবে  আগস্ট থেকে। টানা চার দিন সিলেটে এর কাজ হবে। তবে এখানে নায়ক-নায়িকা কেউ অংশ নেবেন না। এই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমণি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন।পাষাণছবিটি প্রযোজনা করেছে ভিজ্যুলাইজার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া