Thursday, April 13, 2017

বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক



বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক 




ইয়াসিন ইফাতঃ বাংলা নববর্ষ উপলক্ষে মহিলা সমিতিতে আগামীকাল ৩টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টি নাটকেই অংশ নিবেন উদীয়মান তরুন অভিনেতা মাশুক সিদ্দিক।

আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। ব্যপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। দিনটি উপলক্ষে আগামীকাল মহিলা সমিতিতে সৈয়দ শামসুল হক এর “পায়ের আওয়াজ পাওয়া যায়”, মারুফ কবিরের “মায়ানদী” এবং আব্দুল্লাহ আল মামুন এর “মেরাজ ফকিরের মা” নামে ৩ টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টিতেই অংশ গ্রহণ করছেন মাশুক। প্রথম ২টিতে সরাসরি অভিনয় করলেও শেষটিতে থাকছেন সেটে কাজ করা নিয়ে।


নাটক ৩টি সম্পর্কে মাশুক সিদ্দিক জানান, একটু পেইন হবে হয়ত তবে এটা ভেবে 
ভাল লাগছে, অসম্ভব ভাল লাগার মত সব গুলো নাটক প্রদর্শিত হবে কাল। দর্শক খুব উপভোগ করবেন কাজ গুলোকে।

 উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করা ছাড়াও মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠানশাপলা কুঁড়িএর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে নব আনন্দে জাগোঅনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠানদীপ্ত কৃষি”, বাংলা টিভিরইয়ারকি স্ট্রিটসহ বেশ কিছু কাজ


দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার, বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটকএক জীবনেসহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক 

Sunday, April 9, 2017

মেঘবিহীন আকাশে শেষ হল “মেঘ কন্যা”



মেঘবিহীন আকাশে শেষ হলমেঘ কন্যা” 


ইয়াসিন ইফাতঃ বৈশাখের আগমনী সময়ে মেঘবিহীন রৌদ্রজ্জল দিনে গতকাল এবং আজ এই দুইদিনের শুটিং এর

Thursday, April 6, 2017

পূজা-রোশানের পোড়ামন-২

পূজা-রোশানের পোড়ামন-২



ইয়াসিন ইফাতঃ জাজ মাল্টিমিডিয়া অনেক আগেই ঘোষনা দিয়েছে তারা পোড়ামন এর সিক্যুয়্যাল পোড়ামন-২ নির্মান করবেন। অবশেষে চলতি

Wednesday, April 5, 2017

হট হিরো থেকে গ্রামের ছেলে সাঞ্জু


হট হিরো থেকে গ্রামের ছেলে সাঞ্জু




ইয়াসিন ইফাতঃ নিজের হট ভাব থেকে বেরিয়ে একদম সাদামাঠা গ্রামের একটি ছেলের চরিত্রে অভিনয় করছেন সিক্সপ্যাক বডির হিরো সাঞ্জু জন।






আগামী পহেলা বৈশাখকে কেন্দ্র করে লাইভ টেকনোলজিস এর ব্যানারে সুনিপুন নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন বৈশাখের সবচেয়ে

Saturday, April 1, 2017

মারুফের সাথে জুটি বাঁধছেন দুই বান্ধবী


মারুফের সাথে জুটি বাঁধছেন দুই বান্ধবী



ইয়াসিন ইফাতঃ আগামী ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে একটি স্টেজ পারফরমেন্সে চিত্র নায়ক মারুফের বিপরীতে অংশ নেবেন চিত্র নায়িকা মিস্টি জান্নাত ও বিপাশা কবির। সম্প্রতি তারা গানটির রিহ্যারসেল এ অংশ নেন। 

মিস্টি জান্নাত ও বিপাশা কবির দুজনের পরিচয় নায়িকা হলেও তারা দুজন ঘনিস্ট বান্ধবী ও বটে। বিপাশা কবির আইটেম সং এ আর তেমন পারফর্ম না করলেও আসছে আগামী ২৩ এপ্রিল মিস্টি জান্নাতের “তুই আমার” সিনেমার  আইটেম সং এ পারফর্ম করেছেন তিনি। সেটি শুধুমাত্র বান্ধবীর অনুরোধে।  

স্টেজ পারফর্মেন্স করা সম্পর্কে জানতে চাইলে এ তিন নায়ক নায়িকা জানান, আসলে চলচ্চিত্র শিল্পী হিসেবে চলচ্চিত্র দিবসকে সম্মান জানিয়ে এবং দায়িত্ববোধ থেকেই স্টেজে পারফর্ম করছি। আসা করছি খুব ভাল একটি পারফর্মেন্স হবে।

উল্লেখ্য যে, বিপাশা কবির অভিনীত “ক্রাইম রোড” সিনেমাটি গত ২৪ শে মার্চ মুক্তি পেয়ে বর্তমানে ও বেশ কিছু সিনেমা হলে চলছে। মিস্টি জান্নাতের শেষ ছবি “চিনি বিবি” মুক্তি পায় গত বছরে। গ্রাম বাংলার ফোক এ সিনেমাটির গান এখনো মানুষের মুখে মুখে। আসছে ২৪ এপ্রিল আসছে তার পরবর্তী সিনেমা “তুই আমার”। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন চিত্র নায়ক সায়মন। আর মারুফের সর্বশেষ “ছবি মাস্তান ও পুলিশ”  মুক্তি পায় চলতি বছরেই। 

অনুষ্ঠানটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে।