Sunday, April 9, 2017
Thursday, April 6, 2017
Wednesday, April 5, 2017
Saturday, April 1, 2017
মারুফের সাথে জুটি বাঁধছেন দুই বান্ধবী
মারুফের সাথে জুটি বাঁধছেন দুই বান্ধবী
ইয়াসিন ইফাতঃ আগামী ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসকে কেন্দ্র
করে একটি স্টেজ পারফরমেন্সে চিত্র নায়ক মারুফের বিপরীতে অংশ নেবেন চিত্র নায়িকা
মিস্টি জান্নাত ও বিপাশা কবির। সম্প্রতি তারা গানটির রিহ্যারসেল এ অংশ নেন।
মিস্টি জান্নাত ও বিপাশা কবির দুজনের পরিচয়
নায়িকা হলেও তারা দুজন ঘনিস্ট বান্ধবী ও বটে। বিপাশা কবির আইটেম সং এ আর তেমন
পারফর্ম না করলেও আসছে আগামী ২৩ এপ্রিল মিস্টি জান্নাতের “তুই আমার” সিনেমার আইটেম সং এ পারফর্ম করেছেন তিনি। সেটি শুধুমাত্র
বান্ধবীর অনুরোধে।
স্টেজ পারফর্মেন্স করা সম্পর্কে জানতে চাইলে
এ তিন নায়ক নায়িকা জানান, আসলে চলচ্চিত্র শিল্পী হিসেবে চলচ্চিত্র দিবসকে সম্মান
জানিয়ে এবং দায়িত্ববোধ থেকেই স্টেজে পারফর্ম করছি। আসা করছি খুব ভাল একটি
পারফর্মেন্স হবে।
উল্লেখ্য যে, বিপাশা কবির অভিনীত “ক্রাইম
রোড” সিনেমাটি গত ২৪ শে মার্চ মুক্তি পেয়ে বর্তমানে ও বেশ কিছু সিনেমা হলে চলছে।
মিস্টি জান্নাতের শেষ ছবি “চিনি বিবি” মুক্তি পায় গত বছরে। গ্রাম বাংলার ফোক এ
সিনেমাটির গান এখনো মানুষের মুখে মুখে। আসছে ২৪ এপ্রিল আসছে তার পরবর্তী সিনেমা “তুই
আমার”। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন চিত্র নায়ক সায়মন। আর মারুফের সর্বশেষ “ছবি
মাস্তান ও পুলিশ” মুক্তি পায় চলতি বছরেই।
অনুষ্ঠানটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে।
অনুষ্ঠানটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে।
Monday, March 27, 2017
মিস্টির দোকানে তারকার মেলা
মিস্টির দোকানে তারকার মেলা
ইয়াসিন ইফাতঃ চিত্রনায়িকা মিস্টি জান্নাত সম্প্রতি
গুলশানের কনকর্ড পুলিশ প্লাজায় উদ্বোধন করেন তার নিজস্ব ফ্যাশন হাউজ “জান্নাত
এক্সপ্রেস”।
উদ্বোধনী দিনে পোস্টার উন্মোচন করা হয় তার
পরবর্তী সিনেমা “তুই আমার” চলচ্চিত্রের ও। এদিন তার ফ্যাশন হাউজটি যেন তারকাদের
মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল চিত্র নায়ক রিয়াজ, শিপন মিত্র,
শক্তিমান অভিনেতা মিশা শওদাগর, চিত্র নায়িকা অমৃতা, বিপাশা কবির, পরিচালক সজল
আহমেদ সহ আরো অনেকে। এ ছাড়াও কয়েকদিন আগে তার শোরুম থেকে ঘুরে এসেছেন পরিচালক
জাকির হোসেন রাজু, চিত্র নায়িকা তানহা তাসনিয়া, নায়ক আরেফিন শুভ ও আসিফ ইমরোজ সহ “ভাল
থেকো” সিনেমার টিম।
এছাড়াও ও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির
সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মেন্ডি ডেন্টাল কলেজের প্রিন্সিপ্যাল সালাহউদ্দিন
আল আজাদ (সোহাগ) সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ।
আগামী ২১ শে এপ্রিল পহেলা বৈশাখকে মাথায় রেখে
মুক্তি পেতে যাচ্ছে মিস্টির নতুন সিনেমা “তুই আমার” এ সিনেমায় তিনি চিত্রনায়ক
সায়মন সাদিক এর বিপরীতে অভিনয় করেছেন।
ফ্যাশন হাউজ সম্পর্কে নায়িকা জানান, রুচিশীল
ও ফ্যাশনেবল পোশাকের সমাহার হবে “জান্নাত এক্সপ্রেস”। খুব তারাতারি আমরা ঢাকার
বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে এর শাখা চালু করব।
উল্লেখ্য যে, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত “লাভ
ষ্টেশন” সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন মেডিকেল পড়ুয়া মেয়ে মিস্টি জান্নাত।
এর পর একে একে অভিনয় করেন বেশ কিছু চলচ্চিত্রে। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা
“চিনি বিবি”। তুই আমার ছাড়াও মুক্তির
অপেক্ষায় আছে “তুই আমার রানী আমি তোর রাজা”, “আমার প্রেম তুমি” তামিল মুভি “রংবাজ
খিলাড়ী সহ বেশ কিছু সিনেমা।
Wednesday, March 22, 2017
পুরনো সাজে, পুরনো গানে নতুন তারা
পুরনো সাজে, পুরনো গানে নতুন তারা
ইয়াসিন ইফাতঃ গত ১৮ই মার্চ হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী
ফ্যাশন শোর। দেশীয় ফ্যাশন হাউজ বিশ্বরঙ এবং আর টিভির যৌথ উদ্যগে। “ঐতিহ্যে বাংলা
সিনেমা” শীর্ষক এই ফ্যাশন শোতে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের বিভিন্ন গানের সাথে
সাথে ফ্যাশন শোতে মঞ্চে ওঠেন এই সময়ের জনপ্রিয় তারকারা। তাদের পড়নে থাকে বাংলা
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।সাথে থাকে আধুনিক পোশাকের
পাশাপাশি সিনেমায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কার ও ব্যবহার করেন তারা।
ভিন্নধর্মী এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন
জনপ্রিয় নায়ক ফেরদৌস ও আয়নাবাজি সিনেমা খ্যাত নায়িকা নাবিলা। এই মঞ্চে প্রথমবারের
মত ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন এক সময়ের সাড়াজাগানো নায়িকা রোজিনা।
গানের সাথে সাথে ফ্যাশন শোয়ের পাশাপাশি
অনুষ্ঠানটিতে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান মৌ, কাজী নওশাবা,
জান্নাতুল ফেরদৌস পিয়া, শানু, তমা মির্জা, নায়ক সাঞ্জু জন ও শিপন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটিতে গান পরিবেশন করে আবিদা সুলতানা।
এ ছাড়াও ছিল বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য চলচ্চিত্র
অভিনেতা ফারুক, মনিরা ইউসুফ মেমী, শিরিন বকুল, অপি করিম, সুবর্ণা মোস্তফা, নুসরাত
ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।
Tuesday, March 21, 2017
দর্শকদের চমকে দেবেন অঞ্জলি
দর্শকদের চমকে দেবেন অঞ্জলি
ইয়াসিন ইফাতঃ নায়িকাদের পুণ্যভূমি হিসেবে বিবেচিত খুলনায়
জন্ম অভিনেত্রী অঞ্জলি সাথীর। বাবা খুলনা বি এল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক
বিভাগীয় প্রধান। তিনি নিজেও সরকারী চাকুরীরত ছিলেন খুলনাতে। কিন্ত যার নেশা শোবিজকে ঘিরে তার কি আর ঘরে বসে থেকে ভাল
লাগে। ২০১১ সালে নাম লেখান বিনোদন বিচিত্রা সেরা
সুন্দরী প্রতিযোগীতায়। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে ছিনিয়ে নেন সেরা সুন্দরীর
মুকুট। হাতে আসে বেশ কিছু নাটকের কাজ। শোবিজকে ঘিরেই যার ধ্যাজ্ঞ্যন তাকে কি
সুধু নাটক নিয়ে পরে থাকলে চলে? নাম লেখান বড় পর্দায়।
হাবিবুর রহমান হাবিবের
“রুপ গাওয়াল” সিনেমার
মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সুনিপুন এই অভিনেত্রী। এর পর একে একে অভিনয়
করেন
আবুল কালাম আজাদের “অনেক সাধনার পরে”, সাফি উদ্দিন সাফির “ফাঁদ” সহ বেশ
কিছু
চলচ্চিত্রে। সর্ব শেষ মুক্তি পায় চিত্র নায়ক আশিক চৌধুরীর বিপরীতে "হৃদয়
দোলানো প্রেম" সিনেমাটি। মুক্তির অপেক্ষায় আছে মুকুল নেত্রবাদীর “ফিফটি
ফিফটি লাভ”। এতে
অঞ্জলি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন, চিত্র নায়ক শাহ রিয়াজ ও আশিক
চৌধুরী।
শুধু সিনেমাই নয় নাটকে ও কাজ করছেন সমান
তালে। মমর রুবেল এর পরিচালনায় টেলিফিল্ম “হৃদয় দর্পণে তুমি” ও সুনামধন্য পরিচালক মনির হোসেন জীবন এর রচনা ও পরিচালনায়
বিশেষ নাটক “ শুধু একজন” নাটকের শুটিং এর জন্য সম্প্রতি মালেশিয়া থেকে ঘুরে এসেছেন
অঞ্জলি। এটিএন বাংলায় অন এয়ারে আছে ধীর্ঘ ধারাবাহিক মোহন খানের “নীড় খোজে
গাঙচিল", কায়সার আহমেদের “ রুপালী প্রান্তর” ও মজিবুল হক খোকনের “মন থেকে
দূরে নয়” নাটক গুলোর। এছাড়াও শুটিং চলছে এস এম দুলালের “টাউট প্লাস” ও ফরিদুল
হাসানের “কমেডি ৪২০” নাটকের।
নাটক না সিনেমা কোন ক্ষেত্রে বেশী কাজ করতে
চান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, সবারই স্বপ্ন থাকে বড় পর্দাকে ঘিরে।
আমি ও এর ব্যতিক্রম নই। নতুন চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে জানান, বাংলাদেশের
সবচেয়ে বড় প্রজোযনা প্রতিষ্ঠান সহ বেশ কিছু প্রজোযনা প্রতিষ্ঠানের সাথে কথা চলছে। সব কিছু
ঠিক থাকলে আর ব্যাটে বলে মিলে গেলে খুব তারাতারি কোন চমক দেখতে পাবে সবাই।
Subscribe to:
Posts (Atom)






