Saturday, November 25, 2017

প্রশংসার সাথে সাথে আনকাট ছাড়পত্র “মেঘকন্যা”র



প্রশংসার সাথে সাথে আনকাট ছাড়পত্র “মেঘকন্যা”র


ইফাত ইয়াসিনঃ সম্প্রতি সেন্সর বোর্ডে প্রশংসিত মেঘকন্যা সিনেমাটিকে কোনরকম কাটাকাটি ছাড়াই ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। 

২০১৫ সালে ৭ নভেম্বর শুরু হওয়া সিনেমাটি পরিচালনা করেন তরুন পরিচালক মিনহাজ অভি। সিনেমাটি সম্পর্কে পরিচালক জানান অনেকটা সময় নিয়ে অনেক যত্ন করে সিনেমাটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ড সিনেমাটির প্রশংশা করার পাশাপাশি আনকাট ছাড়পত্র দিয়েছে। আশা করি দর্শকদের ও খুব ভাল লাগবে সিনেমাটি।

মেঘকন্যা সিনেমাটিতে প্রথম বার জুটি বেধে অভিনয় করেছে চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা নিঝুম রুবিনা। গতানুগতিক ধারার বাইরে মৌলিক এবং ভিন্নধর্মী এ গল্পের সিনেমাটি দর্শক খুব ভাল ভাবে গ্রহন করবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারনা। 

পরিচালক মিনহাজ অভির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্যের সিনেমাটি প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির। সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। 

ছবিটিতে ফেরদৌস, নিঝুম রুবিনাসহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, রিদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুচরিতা।

Sunday, August 27, 2017

আজ “বেপরোয়া” হবে রোশান-ববি

আজ “বেপরোয়া” হবে রোশান-ববি




ইফাত ইয়াসিনঃ অনেক দিনের জল্পনা কল্পনার অবসান শেষ করে এবার সত্যিই জাজ এর নায়িকা হচ্ছেন ববি। সময়ের আলোচিত চিত্র নায়ক ঢালিউডের নেক্সট কিং রোশানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

“ বেপরোয়া” শিরোনামের ছবিটি পরিচালনা করবেন ভারতীয় পরিচালক রাজা চন্দ। ভারতীয় পরিচালক হলেও সম্পূর্ণ বাংলাদেশী ছবি হবে “বেপরোয়া”।
জাজ এর সুত্রে জানা যায়, শুধু পরিচালক ছাড়া এ ছবির গল্প, চিত্রনাট্য, শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সবাই বাংলাদেশি।

বিগ বাজেটের ছবিটি বাংলাদেশ, ভারত ও ইউরোপের কয়েকটি দেশে দৃশ্যায়ন করা হবে এবং শুধু বাংলাদেশে নয়, ভারত ও বিশ্বের অন্যান্য স্থানে মুক্তি দেওয়া হবে।

ছবিটির মহরত কয়েকদিন আগে করার কথা থাকলেও চিত্র নায়ক রাজ্জাকের অকাল প্রয়ানে অনুষ্ঠানটির তারিখ পরিবর্তন করা হয়। আজ  ২৭ শে আগস্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে  এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মহরত হবার কথা রয়েছে।


উল্লেখ্য যে, চিত্র নায়ক রোশান জাজ মাল্টিমিডিয়ার “রক্ত”  সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। ছবি মুক্তির আগে থেকেই আলোচনায় চলে আসে রোশান। “রক্ত” সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা পরীমনি।  

Wednesday, May 24, 2017

সাগরের “হৃদয়ের আয়না”




সাগরের “হৃদয়ের আয়না” 


ইফাত ইয়াসিনঃ সুনিপুণ নির্মাতা মুসাফির খ্যাঁত পরিচালক আশিকুর রহমান তার নিজস্ব  প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি শর্ট ফিল্ম নির্মাণ এর ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে। আজ পরিচয় করিয়ে দিয়েছেন শর্ট ফিল্মটির হিরো সাগর আহমেদ এর সাথে। নরসিংদীতে বেড়ে ওঠা সাগর আহমেদ এর ছোট বেলা থেকেই স্বপ্ন অভিনয় কে ঘিরে।

“শেষ চুম্বন” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসা সাগর আহমেদের সর্বশেষ মুক্তি প্রাপ্ত শর্ট ফিল্ম “রুপ”। টাইগার মিডিয়ার ব্যানারে নির্মিত ফিল্মটি ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে।

সাগর আহমেদ সম্পর্কে পরিচালক আশিকুর রহমান জানান, কঠিন পরিশ্রমী একটা ছেলে, তার নাম সাগর আহমেদ।  আনন্দের বিষয় হল, সে নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে গড়তে চায়, স্টার না। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন শিল্পীরই দরকার। শুভ কামনা রইল সাগর আহমেদের প্রতি। 

পরিচালকের নিজের গল্পে স্ক্রিপ্ট লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। সাইকোলজিক্যাল থ্রিলার, টিপ টপ রোমান্সের পাশে ভয়ংকর এক সাইকোপথের গল্প “হৃদয়ের আয়না”।

Wednesday, May 17, 2017

এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী




এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী





ইফাত ইয়াসিনঃ পরিচালক বেলাল সানি সম্প্রতি শুরু করেছে নতুন একটি সিনেমার কাজ। হরর ধাঁচের বিগ বাজেটের ছবিটিতে চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে জুটি বেধে অভিনয় করছে জাজ এর চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলি ও চিত্রনায়িকা অঞ্জলি সাথী। 

গত ৬মে থেকে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে শুরু হয়েছে “ডেঞ্জার জোন” নামের এই ছবিটির। পরিচালকের নিজের লেখা এবং চিত্রনাট্যে সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমাটি এগিয়ে যাবে উচ্চবিত্ত পরিবারে জন্ম নেয়া ৬ বন্ধুর কাহিনী নিয়ে। এতে মরে গিয়ে বেঁচে উঠবে এইরকম কোন ভৌতিক ব্যাপার থাকছে না। এটা অনেকটা হলিউডের সিনেমা “ক্যামেরন” বা “এভাটার” ধাঁচের। যেখানে রোমান্স আছে, অ্যাডভেঞ্চার আছে, সাথে ভয়ের ও একটা ব্যাপার আছে। 

“ডেঞ্জার জোন” সিনেমা সম্পর্কে চিত্রনায়িকা অঞ্জলি সাথী জানান, আমার ক্যারিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে “ডেঞ্জার জোন”। আজ একটি গানের শুটিং করছি বাপ্পীর সাথে। সত্যি অনেক এনজয় করছি। পরিচালককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবার জন্য।  

উল্লেখ্য যে, হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় “রুপ গাওয়াল” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখানো চিত্রনায়িকা অঞ্জলি সাথী বর্তমানে ব্যস্ত আছে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে। তার ভিতরে শাহ রিয়াজ ও আশিক এর বিপরীতে “ফিফটি ফিফটি লাভ” সিনেমা উল্লেখযোগ্য।

Tuesday, May 2, 2017

প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি



প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি


ইফাত ইয়াসিনঃ সময়ের ব্যস্ততম নায়িকা পরীমনি। সম্প্রতি এই বছরের সর্বোচ্চ হলে মুক্তি পেয়েছে তার নতুন ছবি “আপন মানুষ” । সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভিসি তে কাজ করেছেন জনপ্রিয় এই নায়িকা। 

সম্প্রতি কাজ করেছেন দেশের সুনাম ধন্য প্রান আরএফএল এর নতুন একটি বিজ্ঞাপনে। আরএফএল টপার গ্যাস স্টোভ এর এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সুনিপুন   বিজ্ঞাপন নির্মাতা মাসুদ যাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির স্টাইল ও ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন সুনাম ধন্য ডিজাইনার রামিম রাজ।

বিজ্ঞাপনটি অল্প কিছু দিনের মধ্যে দেশের সকল স্যাটেলাইট চ্যানলে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য যে, চিত্রনায়িকা পরীমনি বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সর্বশেষ চুক্তিবদ্ধ সিনেমা “বাহাদুরী” আর মুক্তির অপেক্ষায় আছে মালেক আফসারীর “অন্তর জ্বালা” গিয়াস উদ্দিন সেলিম এর “স্বপ্নজাল” জাহাঙ্গীর আলম সুমন এর “সোনা বন্ধু” সহ বেশ কিছু চলচ্চিত্র।