Friday, May 8, 2015

দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তানভির তনু



দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তানভির তনু


 ঢালিউড এর সম্ভাবনাময় মুখ তানভির তনু বর্তমানে  রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমার শুটিং এ ব্যাস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন গ্লামার গার্ল নায়িকা শিরিন শিলা।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা চূড়ান্ত না হওয়া, সত্তরঞ্জন সাহার ‘আরও আগে কেন দেখা হল না’ সিনেমায়।
শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর’ সিনেমা দিয়ে চলচিত্রে অভিষেক ঘটে হালের সম্ভাবনাময়ী    এই তরুন নায়ক তানভির তনুর। সিনেমাটির শুটিং আপাতত স্থগিত আছে।
মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’, শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’ যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং সর্বশেষ ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্যা টেররিস্ট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারনে খুব অল্প সময়ের মাঝে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন হালের আলোচিত এই নায়ক। 

উল্লেখ্য যে, নড়াইল জেলার ছেলে তানভির তনু ২০১১ সালে মোস্তফা সরোয়ার ফারুকির নির্দেশনায় এবং গাজী মজিদ এর পরিচালনায় বাংলালিংক এর একটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে মিডিয়ায় পদচারনা শুরু করেন।
এর পর একে একে কনকা টিভি, ভিওলা ওয়েল, প্রাণ হট টমেটো সস, ডেলসি লিচুসহ আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তানভীর। তবে সবচেয়ে বেশী আলোচনায় আসেন গত বছরের রোজার ঈদে ইফতার হাটঅনুষ্ঠানটি উপস্থাপনা করে

মিষ্টি-সোহম এর ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’





 মিষ্টি-সোহম এর ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’






পরিচালক সজল আহমেদ শুরু করতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’


ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার সুপারস্টার নায়ক সোহম এবং বাংলাদেশের মিষ্টি মেয়ে, মিষ্টি নায়িকা, মিষ্টি জান্নাত। সব কিছু ঠিক থাকলে সোহম অভিনীত বাংলাদেশের প্রথম ছবি হতে যাচ্ছে ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’


যৌথ প্রযোজনার এই ছবিটির বিভিন্ন লটের শুটিং বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এ চিত্রায়ন করা হবে। 


উল্লেখ্য যে, ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’ নায়িকা মিষ্টি জান্নাত অভিনীত ৩য় ছবি। তার প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পায় ২০১৪ সালে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন বাপ্পী চৌধুরী। প্রথম ছবিতে অনবদ্য অভিনয়ের কারনে নমিনেশন পায় ‘মেরিল-প্রথমআলো পুরস্কার’ এ্যাওয়ার্ড এ। মিষ্টি অভিনীত ২য় ছবি নজরুল ইসলাম বাবু পরিচালিত ‘চিনিবিবি’ যা ৩য় সপ্তাহে ও হাউসফুল যাচ্ছে। এখানে তার বিপরীতে আছে নায়ক জয় চৌধুরী।

Saturday, May 2, 2015

নিঝুম রুবিনার পর কলকাতার সুপারস্টার ''শুভশ্রী''।




নিঝুম রুবিনার পর কলকাতার সুপারস্টার ''শুভশ্রী''
 

এবার প্রথম বাংলাদেশের কোন পন্যের মডেল হলেন কলকাতার সুপারস্টার নায়িকা শুভশ্রী| ভারতের জনপ্রিয় পরিচালক সৌনক মিত্রের পরিচালনায় বাংলাদেশের মুসলিম হারবাল এর জনপ্রিয় মেহেদী 'রাঙ্গাপরী মেহেদী' একটি বিজ্ঞাপনে শুভশ্রী জুটি বাধছে বাংলাদেশের জনপ্রিয় মডেল চিত্র নায়ক ইমনের বীপরিতে।

জানা গেছে সম্পুরন ভারতে চিত্রায়িত সিনেমা ধরনের এই বিজ্ঞাপন টি আগামী ১৫ তারিখ থেকে বাংলাদেশের সকল টিভি চ্যানেল প্রচার করা হবে

উল্লেখ্য যে, এর আগে  সৌনক মিত্রের পরিচালনায় মুসলিম হারবাল এর একটি বিজ্ঞাপনে মডেলিং করে বাংলাদেশের সম্ভাবনাময়ী নায়িকা নিঝুম রুবিনা। সুতরাং বলা যেতে পারে বাংলাদেশের নিঝুম রুবিনার পর কলকাতার এই সুপারস্টার