Wednesday, May 13, 2015

সায়েম এর জন্য নায়লা নাঈম

সায়েম এর জন্য নায়লা নাঈম 

    সায়েম সাদাত এর অকাল প্রয়ান এর পর থেকে বিভিন্ন মডেল, অভিনেতা, অভিনেত্রী বিভিন্ন ভাবে তাদের মানসিক অবস্থা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছে তার পরিবারের প্রতি।   তার ই ধারাবাহিকতায় এবার দেশের বর্তমান সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মডেল নায়লা

নায়ক শাকিব এবার সিআইডি অপু সাংবাদিক

নায়ক শাকিব এবার  সিআইডি অপু সাংবাদিক


 বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় জুটি শাকিব-অপু একসাথে জুটি বেধে অভিনয় করেছেন ৬০ টিরও বেশি ছবিতে সম্প্রতি আলী আজাদের পরিচালনায় উৎপাত নামে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে

 এই ছবিতে প্রথমবারের মত শাকিবকে সিআইডি

Tuesday, May 12, 2015

সাদিয়ার বডি গার্ড হচ্ছে মারুফ-মৌসুমী

সাদিয়ার বডি গার্ড হচ্ছে মারুফ-মৌসুমী

সাদিয়া আফরিন 


গতকাল সোমবার এফডিসির ভিআইপি প্রজেকশন হলে মহরত অনুষ্ঠিত হল ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোধসিনেমার। অনুষ্ঠানে ছবিটির বিভিন্ন কলাকুশলী সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ শেখ সাদী।

ছবিটিতে প্রথম বারের মত নায়ক মারুফ এর বিপরীতে জুটি

Sunday, May 10, 2015

বাংলা চলচ্চিত্রে নাম লেখালেন বাংলার ফাটাকেষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের


বাংলা চলচ্চিত্রে নাম লেখালেন বাংলার ফাটাকেষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের 


এবার ঢালিউড এ নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের। তবে নায়ক,ভিলেন কিংবা কোন অভিনেতা হিসেবে নয়। একুশে বইমেলা উপলক্ষে তার লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে বাংলা চলচ্চিত্র।

সম্প্রতি ঢাকায় এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীর সাথে এর কপিরাইট সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছেন  ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাজ রহমান।

ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানান হয়, নোয়াখালীর প্রত্যন্ত চর-অঞ্চল এর ভাষা ও সংস্কৃতির ভেতরের সমাজ ঘনিষ্ঠ প্রেমের চমৎকার এই উপন্যাসটিকে আমরা বড় পর্দায় বিশাল ক্যানভাসে তুলে ধরতে চাই।

তারা আরো জানান, নায়ক-নায়িকা চূড়ান্ত না হওয়া ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

উল্লেখ্য যে, পরবর্তীতে সংবাদ সম্মেলন এর মাধ্যমে ছবিটির নায়ক-নায়িকার নাম সহ অন্যান্য সব কিছু জানানো হবে।

Saturday, May 9, 2015

তায়েব-পরীর ‘সোনাবন্ধু তে’ সালমা।।



তায়েব-পরীর ‘সোনাবন্ধু তে’  সালমা।।

 
গানের রেকর্ডিং এর ফাঁকে তায়েব ও সালমা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত গায়িকা সালমা  দীর্ঘদিন পর প্লে-ব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও বর্তমান সময়ের হার্ট থ্রব নায়িকা পরীমনি অভিনীত ‘সোনাবন্ধু’ সিনেমায়।

গতকাল ঢাকার একটি রেকর্ডিং স্টুডিও তে গান টির রেকর্ডিং সম্পন্ন হয়। এ সময় সালমার সঙ্গে উপস্থিত ছিলেন সোনা বন্ধু সিনেমার নায়ক জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব।
 
উল্লেখ্য যে, গুণী নির্মাতা ও অভিনেতা ডি এ তায়েব সম্প্রতি চুক্তি বদ্ধ হয়েছেন মাহবুবা শাহরীন এর কাহিনী, মমর রুবেল এর চিত্রনাট্য এবং জাহাঙ্গীর আলম সুমন এর পরিচালনায় সম্পূর্ণ গ্রাম বাংলার গানের ছবি প্রানের ছবি ‘সোনাবন্ধু’ তে।
সালমা ছাড়া ও ছবিটির অসাধারন গান গুলোতে ঠোঁট মেলাবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, বারী সিদ্দিকী সহ আরও কয়েকজন গুণী শিল্পী।

মৌসুমি এবার চুটিয়ে চুপি চুপি প্রেম করছেন

মৌসুমি এবার চুটিয়ে চুপি চুপি  প্রেম করছেন

 মৌসুমি ও তানভীর



বাসায় স্বামী ওমরসানী কে রেখে চিত্রনায়িকা মৌসুমি এবার চুটিয়ে প্রেম করছেন চিত্রনায়ক তানভীর এর সঙ্গে।তবে তা বাস্তবে নয়। ঈদের বিশেষ টেলিফিল্ম 'ভালবাসার ২০ বছর' এ।

সময়ের আলোচিত চিত্রনায়ক তানভীর এবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে।
ইউসুফ চৌধুরী পরিচালিত চ্যানেল আই এর ঈদের  বিশেষ টেলিফিল্ম ‘ভালবাসার ২০ বছর’ এ এবার জুটি বাঁধতে যাচ্ছেন এক সময়ের সাড়া জাগানো জুটি ওমরসানী-মৌসুমী এবং চিত্রনায়ক তানভীর।

গত ৬ মে প্রিয়াঙ্কা শুটিং হাউস এ টেলিফিল্মটির চিত্রায়ন শুরু হয়ে  বসুন্ধরা এবং হাতিরঝিল এলাকাতে এর চিত্রায়ন করা হয়। তবে সম্পূর্ণ শেষ করতে আরো ১ দিন সময় লাগবে বলে জানান চিত্রনায়ক তানভীর।
শুটিং এর ফাঁকে মৌসুমি, ওমরসানী এবং তানভীর
টেলিফিল্ম   সম্পর্কে নায়ক তানভীর জানান, সম্পূর্ণ অন্যরকম প্রেম ও ভালবাসার একটি টেলিফিল্ম ‘ভালবাসার ২০ বছর’। দর্শক সাধারণত যে ধরনের গল্পে অভ্যস্ত তা থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি স্বাদ পাবে  ফিল্মি ধরানার এ টেলিফিল্মটিতে । পূর্ণ তৃপ্তির জন্য অবশ্যই সম্পূর্ণ টেলিফিল্মটি দেখতে হবে।

উল্লেখ্য যে, চিত্রনায়ক তানভীর এখন ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রে। তবে গল্পের কাহিনী ভিন্নধর্মী হওয়ায় এবং ওমরসানী-মৌসুমীর মত এমন গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে হাত ছাড়া করেননি বুদ্ধিমান এই অভিনেতা।

নায়ক তানভীর এখন ব্যস্ত আছেন  রাজু চৌধুরীর ‘এক মিনিট’ এবং সত্ত্যরঞ্জন সাহার ‘ আরও আগে কেন দেখা হলনা’ সহ বেশ কিছু চলচ্চিত্রে।

Friday, May 8, 2015

‘অচেনা হৃদয়’ এর অপেক্ষার অবসান ২২ শে মে



‘অচেনা হৃদয়’ এর অপেক্ষার অবসান ২২ শে মে




অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২২মে মুক্তি পাচ্ছে এনায়েত আকবর মিলন নিবেদিত, এস আই খান পরিচালিত এবং আসিফ আকবর প্রযোজিত বহুল আলোচিত সিনেমা ‘অচেনা হৃদয়’ 

ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছে চিত্রনায়ক ইমন , রুদ্র এবং লাক্স সুন্দরী চিত্রনায়িকা প্রসুন আজাদ। এ ছবিটিতে ই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে  নায়ক  রুদ্রর। ভিলেন হিসেবে থাকছে টাইগার রবি।

উল্লেখ্য যে, চিত্র নায়ক ইমন বাংলালিংক এর বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পদচারনা শুরু করলে ও  বর্তমানে সময় পার করছেন শুধু মাত্র সিনেমা নিয়ে। তবে সম্প্রতি 'মানিব্যাগ' নামে একটি টেলিফিল্ম এর কাজ ও শেষ করেছেন।

এ ছাড়া লাক্স তারকা নায়িকা প্রসূন আজাদ ব্যস্ত সময় পার করছেন নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে। কাজী হায়াত পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে প্রসূনের।প্রথম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা লাভ করেন নায়িকা প্রসূন।

এ ছাড়াও অচেনা হৃদয় বড় পর্দায় রুদ্রের প্রথম ছবি হলেও তিনি ইতিমধ্যে শেষ করেছেন 'রুদ্র দ্যা গ্যাংস্টার' সিনেমাটি। চুক্তিবদ্ধ হয়েছেন তানিম আহমেদ অংশু পরিচালিত ‘মায়া’ চলচ্চিত্রে।