Sunday, August 16, 2015

হারিয়ে যায়নি মিস্টি


হারিয়ে যায়নি মিস্টি

২০১৪ সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মিস্টি মেয়ে মিস্টি জান্নাত। প্রথম ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে নজর কারেন নির্মাতা ও প্রযোজক দের। এরপর মুক্তি পায় তার অভিনিত ২য় ছবি ‘চিনিবিবি’। ২য় ছবিতে ও সফল হন সদা লাস্যময়ী এ নায়িকা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ডাক আসে ওপার বাংলার সুপারস্টার নায়ক সোহম এর সাথে অভিনয় করার।


বর্তমানে তার হাতে আছে সজল আহমেদ পরিচালিত ‘ আমার প্রেম তুমি’ সিনেমা টি। বেশ কিছু দিন শুটিং করার পর আপাতত পরীক্ষার জন্য শুটিং করছেন না।

অনেকে মনে করছেন তিনি হারিয়ে গেছে। তাই তিনি তার ফেসবুক স্ট্যাটাস এ তার পরীক্ষার কথা জানান। বিনোদন প্রতিদিন এর পাঠক দের জন্য মিস্টি জান্নাত এর স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলো।

     Amr exam tai Amr movie er shooting start korte deri hosse er mane ei na j ami hariye gesi !!!!! Amr khoj Nai!!!! Ajob sob phone er ans korte korte mad !!! Akase chad uthle sobai dekhte pai so no tension...
R Amr ato movie korar ato time nei ,hoyese to valo e .tai study niye busy Asi . R ami jemon Asi akhon temon e sundor Asi,valo Asi . ok???? Sobi k age education level standard kore e film,media te nama uchit !!!!!



উল্লেখ্য যে মিস্টি জান্নাত বর্তমানে একটি প্রাইভেট ইন্সটিটিউট এ ডেন্টাল ডাক্তার হিসেবে অধ্যায়নরত আছে ।

Wednesday, August 12, 2015

অপেক্ষা শেষ করে আরো ভালবাসবেন সাকিব-পরী

অপেক্ষা শেষ করে আরো ভালবাসবেন সাকিব-পরী




       ইয়াসিন ইফাতঃ আগামীকাল ১৪ ই আগস্ট সারা দেশ ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ও বহুল প্রতিক্ষিত ছবি ‘আরো ভালবাসবো তোমায়’ সফল ও গুণী নির্মাতা এস এ হক অলিক এর পরিচালনায় ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে আসছে বর্তমান ঢালিউড কিং খ্যাত সুপারস্টার নায়ক সাকিব খান এবং নায়িকা হিসেবে হল মালিকদের প্রথম আস্থার প্রতিক গ্লামার গার্ল নায়িকা পরীমনি।

‘আরো ভালবাসবো তোমায়’ ছবিটি গত ঈদে মুক্তি পাবার কথা থাকলে ও কারিগরি ত্রুটির কারনে তখন ছবিটি মুক্তি দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান ‘তানজীব ফিল্মস’

আগামীকাল দেশব্যাপী ৯১ টি সিনেমা হল এ মুক্তি পাবে ‘আরো ভালবাসবো তোমায়’। প্রেম ও ভালবাসার এক মৌলিক ও মিষ্টি গল্প ‘আরো ভালবাসবো তোমায়’ যেখানে পারিবারিক সম্পর্ক আর আবেগের চিত্র ফুটে উঠেছে।


ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, সোহেল রানা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ সহ আরও অনেকে। ছবিটির একটি গান লিখেছেন কবির বকুল তা ছাড়া বাকি চারটি গান ই লিখেছেন পরিচালক এস এ হক অলিক। হাবীব, হৃদয় খান এবং ইমন সাহা এর সংগীত পরিচালনায় গান গুলো তে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবীব, হৃদয় খান, ইমরান, পড়শি, কোনাল, কিশোর ও লেমিস 

Tuesday, August 11, 2015

শেষ পর্যায়ে 'একটু চাওয়া'

শেষ পর্যায়ে 'একটু চাওয়া'  

প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেন স্টার ফিল্ম’  এর ব্যনারে নির্মিত প্রথম ছবি হতে যাচ্ছে ‘একটু চাওয়া’ পরিচালক কাশেম মণ্ডল এর পরিচালনায় ছবিটিতে জুটি বেধে অভিনয় করতে যাচ্ছে নবাগত রাতুল ও তামান্না।
নবাগত রাতুল ও তামান্না


ছবির গল্পে দেখা যাবে  বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিনের ক্লাসে যায় রাতুল সেদিনেই ক্লাসের একটি মেয়েকে দেখে তার ভীষন পছন্দ হয়ে যায় সে মেয়েটির নাম তামান্না সে ভালো লাগা থেকে রাতুলের মনে এক আজানা ভালোবাসার অনুভূতি হয় মেয়েটিকে ভালোবেসে সে জীবনের সবকিছু ত্যাগ করতে পারে! একটি সময় মেয়েটিকে না পাওয়ার কষ্ট থেকে নিজের চোখ অন্ধ করে ফেলে তখন মেয়েটি রাতুলকে বিয়ে করতে রাজী হয়তার আগে তামান্নার জীবনে ঘটে যায় জীবনের এক অন্ধকার অধ্যায় যা কাউকে কোন দিনও বলতে পারবেন না তামান্না ঘটনার এক পর্যায়ে ছেলে বাবাকে হত্যা করে

চলতি বছরের প্রথম দিকে শুরু হয়ে মাঝে একটু বিরতি দিয়ে এখন শেষ দিকের শুটিং চলছে ‘একটু চাওয়া’ ছবিটির।


উল্লেখ্য যে, ছবিটি রাতুল ও তামান্নার প্রথম ছবি হলেও পরিচালক কাশেম মণ্ডল এর আগে নির্মাণ করেছেন ‘ক্ষণিকের ভালবাসা’ নামে একটি ছবি। তা ছাড়াও তিনি ‘ধুম’ ও ‘ ‘প্রেম রোগ’ নামে দুটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন। দুটি সিনেমা ই প্রযোজনা করবে ‘টেন স্টার ফিল্ম’ 

Sunday, July 26, 2015

মুক্তি পাচ্ছে ‘চুপি চুপি প্রেম’

মুক্তি পাচ্ছে  ‘চুপি চুপি প্রেম’



অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘চুপি চুপি প্রেম’।
মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কমেডি ধাচের এই সিনেমাটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করেছেন সায়মন, সূর্যরাজ ও প্রিয়ন্তি।
নির্মাতা সুত্রে জানা যায়

তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে রোমানা।।

তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে রোমানা।।



      তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  মডেল ও অভিনেত্রী রোমানা খান। রোমানার ঘনিষ্ঠসূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। সূত্র মতে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী  এলিন রহমানের সঙ্গে  বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোমানা। এলিন রহমান পেশায় একজন ব্যবসায়ি।

আগামী ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  এর আগে ৬ আগস্ট রুমানার গায়ে হলুদের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী রোমানা খানের প্রথম বিয়ে হয়  উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। সেই বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয়বার বিয়ে সাজ্জাদ নামে একজন ব্যবসায়ির সঙ্গে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। যারপ্রেক্ষিতে বছরখানেক আগে রোমানা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

উল্লেখ্য যে,  রোমানার হবু স্বামী এলিনেরও দ্বিতীয় বিয়ে এটা।

সাকিব-পরীমনি একসাথে আসছে ১৪ ই আগস্ট


সাকিব-পরীমনি একসাথে আসছে ১৪ ই আগস্ট



সাকিব-পরীমনি জুটির প্রথম ছবি ‘ধুমকেতু’ হলেও আগামী ১৪ ই আগস্ট বড় পর্দায় আসছে এস এ হক অলিক পরিচালিত আরো

Saturday, June 13, 2015

টাঙ্গাইল এ ‘সোনাবন্ধু’


টাঙ্গাইল এ ‘সোনাবন্ধু’




সম্প্রতি টাঙ্গাইল এর বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হয়েছে ব্যপক আলোচিত ছবি ‘সোনাবন্ধু’ ।

মাহবুবা শাহরীন এর কাহিনী,