Sunday, October 11, 2015

পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।


পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।



“পোস্টমাস্টার ৭১” নামে নতুন একটি ছবিতে চিত্রনায়ক ফেরদৌসের সাথে অভিনয় করছেন চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিটির শুটিং এর কারনে বর্তমানে তারা ঈশ্বরদী তে অবস্থান করছেন।

চিত্রনায়ক ফেরদৌস এর নুজহাত ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে ২য় ছবি “পোস্টমাস্টার ৭১”। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস এর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমি এবং বর্তমানের সবচেয়ে আলোচিত নায়িকা নিঝুম রুবিনা এবং চিত্রনায়ক অভি। 

ঈশ্বরদীতে শুরু হয়েছে “পোস্টমাস্টার ৭১” ছবিটির শুটিং। টানা ১৫ দিন শুটিং করার পর সামান্য বিরতি দিয়ে  ময়মনসিংহে শুরু হবে ২য় লটের শুটিং। গতকাল শুটিং এর জন্য ঈশ্বরদী পৌঁছেছেন চিত্রনায়ক ফেরদৌস, নায়িকা নিঝুম রুবিনা নায়ক অভি সহ একটি নাট্যগোষ্ঠী দলের ছেলে মেয়েরা।
ছবিটির গল্প সম্পর্কে নায়িকা নিঝুম রুবিনা জানান, “ছবিটি মুক্তিযুদ্ধের হলে ও এখানে সরাসরি কোন যুদ্ধ দেখানো হবেনা। মুক্তিযুদ্ধ চলাকালীন একজন পোস্টমাস্টার এর প্রেম কাহীনি দেখানো হবে এই ছবিটিতে।তবে ছবিতে মুক্তি যুদ্ধের নানা ঘটনা ফুটে উঠবে।“

জানা যায় নবাগত পরিচালক আবির খান ও রাশেদ শামীম এর পরিচালিত ছবিটি আগামী বছর ২৬ শে মার্চ দেশব্যাপী মুক্তি দেবে প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস।

উল্লেখ্য যে, নায়িকা নিঝুম রুবিনা ও  নায়ক ফেরদৌস অভিনিত ২য় ছবি “পোস্টমাস্টার ৭১” এর আগে নিঝুম ও ফেরদৌস “মেঘ কন্যা” নামে নতুন একটি ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন যেটা পরিচালনা করছেন পরিচালক মিনহাজ অভি।


জাকির হোসেন রাজু পরিচালিত “এর বেশি ভালবাসা যায় না” ছবিটির মাধ্যমে বড় পর্দায় আসে চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিতে অনবদ্য অভিনয় ও আকর্ষণীয় চেহারার কারনে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সদা হাসিমুখের এ নায়িকা কে।

Wednesday, October 7, 2015

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ


বক্তব্য দেয়ার সময় অনন্য মামুন
 গত ৬ই অক্টোবর মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো সিনেমাপ্রেমী দের নিয়ে এক ভিন্ন আয়োজন। মূলত  পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমা ‘’ভালোবাসার গল্প’’ এর  প্রচারনার জন্য অনন্য মামুন টিম এবং বিলিয়ন বিপ্লবের এর সহযোগীতায় ভিন্ন ধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন দেশের বিভিন্ন জেলা থেকে যারা বাংলা সিনেমাকে ভালবেসে বাংলা সিনেমা নিয়ে বিভিন্ন পেজ বা গ্রুপ চালায় সেগুলোর এডমিনরা। পরিচালকের মূল উদ্দেশ্য ছিল সিনেমাপ্রেমী এ সকল মানুষদের ক্যামেরার পিছনের মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয়া।

এ সকল ক্যমেরার পিছনের মানুষের ভিতরে উপস্থিত  ছিল পরিচালক অনন্য মামুন যে কিনা ভাল সঞ্চালক হিসেবে নিজের নতুন পরিচয় দেখিয়েছেন। আরো উপস্থিত পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ আরো অনেক ক্যামেরার পিছনের মানুষ।
সিনেমাপ্রেমী মানুষদের সাথে পরিচালক অনন্য মামুন

অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন বর্তমানে বাংলা ছবিতে বিভিন্ন ছবির নকল পাওয়া যায়। তবে ''ভালোবাসার গল্প'' এমন একটি ছবি যা কিনা সম্পূর্ণ মৌলিক। তিনি সবার মাঝে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তিনি বলেন যদি কেউ প্রমান করতে পারে যে ছবিটি নকল তাহলে সেদিন থেকেই ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়া হবে।

এদিন সিনেমা প্রেমীদের উদ্দেশ্য করে আরো বক্তব্য রাখেন পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ সকলেই।
উল্লেখ্য যে, ‘’ভালোবাসার গল্প’’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৩শে অক্টোবর। এর আগে ২১ শে অক্টোবর সিনেমা প্রেমী এ সকল মানুষদের নিয়ে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, সেদিন সিনেমাপ্রেমী এ সকল মানুষ দের সাথে ক্যামেরার পিছনের মানুষদের সাথে উপস্থিত থাকবেন পর্দার সামনের নক্ষত্ররাও।

ভালোবাসার গল্প ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আনিসুর রহমান মিলন,কায়েস আরজু ও নবাগতা মুনিয়া আফরিন। 

Thursday, October 1, 2015

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি 



এবার নুসরাত ফারিয়াকে হটালেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে কোনো সিনেমা বা কাহিনীর চরিত্র থেকে নয়, একেবারে হল থেকে। খারাপ ব্যবসার কারণে আনন্দ সিনেমা হল থেকে ছবিটিকে সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে চলছে পরীমণি ও বাপ্পী অভিনীত 'লাভার নাম্বার ওয়ান' ছবি। জানা গেছে, ঈদের দিন থেকে ভোলার দৌলত খাঁর আনন্দসিনেমা হলে চলছিল আশিকী। ছবিটির ব্যবসাতে হল মালিক মোটেও খুশি হতে পারছিলেন না। সপ্তাহ শেষ হওয়ার আগেই তাই আজ বুধবার সিনেমা হল থেকে আশিকীছবিটি নামিয়ে ফেলা হয়। আশিকীর পরিবর্তে হলটিতে আজ থেকে বাপ্পি-পরীমণি অভিনীত লাভার নাম্বার ওয়ানপ্রদর্শিত হচ্ছে।

গত ঈদে অগ্নি টুর ব্যবসায়িক সাফল্যে, প্রদর্শকদের মুখে হাসি উপহার দেয়ায় জাজ যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবারের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠানটি চরম ধাক্কার সম্মুখীন হলো আশিকীপ্রত্যাশিত ব্যবসা না করায়। আশিকী ছবিটি গত ২৫ সেপ্টেম্বর দেশের ১০৫টি সিনেমা হলে একযোগে মুক্তি পায়। অগ্নি টুর তুলনায় ছবিটি মোটেও ভালো ব্যবসা করছে না। প্রতিযোগী ছবি রাজাবাবুর কাছে আশিকীদাঁড়াতেই পারছে না। ছবিটি কোনো কোনো সিনেমা হলে এতোটাই খারাপ ব্যবসা করছিল যে, ছবিটি নামিয়ে দেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আশিকীকে নামিয়েই দিলো একটি সিনেমা হল।

সাকিব খানের সাথেই বিয়ে হবে নায়িকা পরীমনির

সাকিব খানের সাথেই বিয়ে হবে নায়িকা পরীমনির 


গত ২৯ সেপ্টেম্বর বিএফডিসির মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে শুরু হয়েছে শফিক হাসানের ‘ধূমকেতু’ চলচ্চিত্রের। এর মধ্য দিয়েই শেষ হবে ছবিটির দৃশ্য ধারনের কাজ। বাকি থাকবে শুধু মাত্র ৩টি গানের শুটিং।




শুটিং স্পট থেকে জানা যায়, বিয়ের জন্য প্রস্তুত নায়িকা পরীমনি। বিয়ে হচ্ছে অমিত হাসানের সাথে। পথের কাঁটা সাকিব খান কে খুন করেই পরীমনি কে বিয়ে করছে অমিত হাসান।

কিন্তু এ নিয়ে পরীমনির কোন দুশ্চিন্তা নেই, কেননা তার বিশ্বাস সাকিবের সাথে ই বিয়ে হবে তার।

উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছিল সাকিব-পরী জুটির প্রথম ছবি এই ‘ধূমকেতু’। কিন্তু মাঝে একটু সমস্যার কারনে শুটিং বন্ধ থাকায় সাকিব-পরীর দ্বিতীয় ছবি ‘আরো ভালবাসবো তোমায়’  মুক্তি পায় সাকিব-পরী জুটির প্রথম ছবি হিসেবে।

ধূমকেতু ছবিটি তে সাকিব-পরী জুটির সাথে আরো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানহা, অমিত হাসান, আলীরাজ,দিতি, রেবেকা,ডন, শিবা সহ আরো অনেকে। ছবিটির আইটেম সং এ পারফরমেন্স করেছেন আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।


Wednesday, September 16, 2015

আর টিভি তে ইয়াছিন এর অনাকাংক্ষিত সত্য


আর টিভিতে ইয়াছিন এর অনাকাংক্ষিত সত্য

আর টিভির জনপ্রিয় ধারাবাহিক
অনাকাংক্ষিত সত্যে অভিনয় করেছেন এই
সময়ের তরুন মেধাবি অভিনেতা সৈয়দ
ইয়াছিন। শ্রাবনি ফেরদৌসের রচনা ও শুভ্র
খানের পরিচালনায় ধারাবাহিকটির পর্ব
পরিচালনায় রয়েছেন ডি. এ তায়েব। ইয়াছিন
জানান, আমি এই প্রথম বার পুলিশ অফিসারের
চরিত্রে অভিনয় করেছি। কর্পোরেট জগতে
একই অফিসে চাকুরি করা স্বামী স্ত্রীর মধ্যে
তৈরি হওয়া মনোমালিন্য থেকে খুন হয় স্ত্রী।
জটিল সেই খুনের রহস্য বের করতে হয় আমাকে।
পরিচালক সুত্রে জানা যায়, প্রতি বৃহস্পতিবার
রাত ৮.২০ মিনিটে আর টিভিতে প্রচার হচ্ছে
অনাকাংক্ষিত সত্য। উল্লেক্ষ্য, সাম্প্রতিক
সময়ে ইয়াছিন বেশ কিছু এক ঘন্টার নাটক,
টেলিফিল্মের শুটিং নিয়ে ব্যাস্ত রয়েছেন।
এ.টি.এন বাংলায় প্রচারিতব্য সাজাদ বাবলুর
পরিচালনায় বরেন্য নাট্য ব্যাক্তিত্ব আবদুল্লাহ
আল মামুনের জীবনের সর্বশেষ লেখা নাটক
তাহাদের যৌবন কাল ও এস এ টিভির একটি
দীর্ঘ ধারাবাহিকেও কাজ করতে যাচ্ছেন
তিনি। এক সময় মঞ্চে কাজ করা তরুন এই
অভিনেতার উপস্থাপনায়ও বেশ দখল রয়েছে।


Wednesday, September 2, 2015

লজ্জা ভুলে আগামীকাল কি করবেন জলি?

লজ্জা ভুলে আগামীকাল কি করবেন জলি? 






আগামীকাল বৃহস্পতি বার শুরু হতে যাচ্ছে নতুন নায়িকা জলি অভিনীত প্রথম সিনেমা ‘অঙ্গার’ এর শুটিং। তাই আগামীকাল ই লজ্জা ভুলে প্রথমবার ক্যমেরার সামনে দাঁড়াবেন জলি।

বাংলাদেশের সুনাম ধন্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার নায়িকা জলি এর আগে অভিনয় না করলেও অভিনয়ের জন্য তিনি সম্প্রতি কলকাতায়  প্রথমে ১মাস এবং পরবর্তীতে ১ সপ্তাহেরর গ্রুমিং এ অংশগ্রহন করেন।

 ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ সিনেমাটিতে জলির বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক ওম। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথ ভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল ই ক্যামেরার সামনে দাঁড়াবেন লাস্যময়ী এই নতুন নায়িকা।

আগামীকাল ছবিটির শুটিং শুরু হলে ও আজ সন্ধ্যায় এফডিসির ৭নং ফ্লোরে চিত্রনায়ক আলমগীর ও রুনা লায়লার উপস্থিতি তে ছবিটির মহরত হবার কথা রয়েছে।

উল্লেখ্য যে, নায়িকা জলি ‘অঙ্গার’ ছাড়াও জাজ এর ‘নিয়তি’ নামে আরেফিন শুভ এর বিপরীতে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।


Sunday, August 30, 2015

ভালবাসা দিবসে ভালবাসার ছবি


ভালবাসা দিবসে ভালবাসার ছবি





ইফাত ইয়াসিনঃ তরুন নির্মাতা কাশেম মণ্ডল সামনের ভালবাসা দিবস কে সামনে রেখে নির্মাণ করছে এক মিষ্টি প্রেমের অপূর্ব গল্পের ছবি ‘একটু চাওয়া’ । এক ঝাক নতুন মুখ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে জুটি বেধে অভিনয় করছে নবাগত ও সম্ভাবনাময় জুটি রাতুল ও তামান্না।

টেন স্টার ফিল্মস এর ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘একটু চাওয়া’ পরিচালক অতি যত্নে একটু একটু করে নির্মাণ করে এখন প্রায় শেষ পর্যায়ের শুটিং চলছে।

গতকাল উত্তরার দিয়া বাড়ীতে এ ছবিটির একটি ফাইট দৃশ্যর চিত্রায়ন সম্পন্ন হয়।
ফাইটিং এ অংশগ্রহন করেন নায়ক রাতুল। এ সময় নায়িকা তামান্না সহ ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে ‘একটু চাওয়া’ ছবিটি রাতুল তামান্নার প্রথম ছবি হলে ও পরিচালক কাশেম মণ্ডল এর আগে জয় ও শিরিন শীলা কে নিয়ে নির্মাণ করেছে ‘ক্ষণিকের ভালবাসা’ নামে একটি সিনেমা।