Saturday, April 30, 2016

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।





শামীমুল ইসলাম শামীম এর পরিচালনায় আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে “আমার প্রেম আমার প্রিয়া” ছবির শুটিং।

পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান গাজীপুরের পুবাইলে আগামীকাল ১লা মে থেকে শুরু করে টানা ১০ দিন ধর ২টি গান ও কিছু সিকোয়েন্সের কাজ করব।

গানের সম্পর্কে পরিচালক জানান ২ টি গানে ই পারফর্ম করবেন ছবিটির নায়ক কায়েস আরজু এবং নায়িকা পরীমনি। সাথে থাকবে দিবা, বরিশালের বাদল,সীমান্ত, সুমন মাসুদ সহ আরো ২০ জন নাচের ছেলে মেয়ে।

"জোসনা পড়ে গলে গলে ঘুমায় বালুচর,
রাখবো তোমায় সারাজীবন, বিছায়া অন্তর... "

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন আর ডি হিল্লোল, শফিক তুহিন এবং লাবন্যের কণ্ঠে গাওয়া গানটির নৃত্য পরিচালনায় থাকছে মাসুম বাবুল।

আর অন্য গানটির কথা লিখেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম নিজেই।

"আরে ও রূপসী একটু বেশি তুই যে সুন্দরী
তুই একটাই চীজ বাংলাদেশে ডানা কাটা পরী
তুই আমার জান জান্টু আমার আমি যে তোর জানু 
এই মন জমিনে রাণী কইরা তোরে বসামু হানিমুনে 
নিমু তোরে অস্ট্রেলিয়া তুই আমার জান আমার প্রেম আমার প্রিয়া..."

সুন্দর কথার এই গানটিতে সুর ও সঙ্গীত করেছে আহমেদ হুমায়ুন, প্রতিক হাসানের কণ্ঠে নায়ক আরজু নৃত্য পরিচালক সাইফ খান কালুর নির্দেশনায় গানটিতে পর্দায় ঠোঁট মিলাবেন।  

ওয়ান স্টার মুভিজ (ইন্টাঃ) এর ব্যানারে এবং মোজাম্মেল হক এর প্রযোজনার ছবিটির বিভিন্ন চরিত্রে কায়েস আরজু ও পরীমনি ছাড়া ও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও কাবিলা প্রমুখ। 

উল্লেখ্য যে, নায়িকা পরীমনি বর্তমানে “রক্ত” সিনেমার মহরতের জন্য বর্তমানে কলকাতা রয়েছেন।
আগামীকাল সকালের ফ্লাইটে দেশে ফিরে তিনি ছবিটির শুটিং এ অংশগ্রহন করবেন।

আশিকের ক্ষমা নেই

আশিকের ক্ষমা নেই




চিত্র নায়ক, মডেল এবং টিভি অভিনেতা আশিক চৌধুরী আজ থেকে উত্তরায় শুরু করেছে নতুন নাটকের কাজ নাম "ক্ষমা নেই"।

নাটক টিতে আশিকের বিপরীতে অভিনয় করেছেন লাক্স সুপার স্টার সামিয়া সাইদ ও নিলাঞ্জনা নিলা
আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ সহ শিল্পী সরকার।

শাহরুখ সাহিদ এর লেখা গল্পে নাটকটির পরিচালনা করছেন হিরু খান।

উল্লেখ্য যে নাটকটি খুব তারাতারি একটি বাংলা চ্যানেলে সম্প্রচার করা হবে।

Saturday, April 16, 2016

আবারো জয়ের বুকে নীড়

আবারো জয়ের বুকে নীড়




প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর নতুন সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে চিত্র নায়ক জয় চৌধুরী ও চিত্র নায়িকা নীড়।


সম্প্রতি মালেক আফসারী পিরোজপুরে শেষ করেছেন তার নতুন

লক্ষ পেরুলো নিঝুম-সুমিত

লক্ষ পেরুলো নিঝুম-সুমিত 
গত ১৮ই মার্চ দেশব্যাপী মুক্তি পেয়েছে শাহিন সুমন পরিচালিত মৌলিক গল্পের মিষ্টি প্রেমের ছবি “মিয়া বিবি রাজি”। ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করেছে শিরিন শিলা-সুমিত এবং নিঝুম রুবিনা।


মিষ্টি প্রেমের এই ছবিটি তে বেশ কিছু রোমান্টিক গান রয়েছে। সম্প্রতি সিনেমার নিঝুম রুবিনা এবং সুমিত জুটির  “আমার সুখ নাই” শীর্ষক গানটির ভিউয়ার লক্ষের ঘর অতিক্রম করেছে। কোনাল এবং রাজিবের গাওয়া গানটিতে নিঝুম এবং সুমিতের অসাধারন পারফর্মের কারনে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ভিউয়ার ছিল ১০৮২৩৪।

উল্লেখ্য যে নায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি শেষ করেছেন মিনহাজ অভির পরিচালনায় ফেরদৌসের বিপরীতে “মেঘ কন্যা”। ২০ তারিখ থেকে শুরু করতে যাচ্ছে রাহুল রৌশন এর পরিচালনায় শিপনের বিপরীতে নতুন একটি সিনেমার।

বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্য নীচে গানটির ইউটিউব লিঙ্ক দেয়া হল।

Monday, April 11, 2016

শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা



শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা 


আগামী ২০ এপ্রিল থেকে সাভারে ডিপজলের বাড়িতে শুটিং শুরু হতে যাচ্ছে সফল বিজ্ঞাপন নির্মাতা রাহুল রৌশন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার। ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করবেন “দেশা” খ্যাত নায়ক শিপন এবং চিত্রনায়িকা নিঝুম রুবিনা।



ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক রাহুল রৌশন জানান, সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে আমার ছবিটি। দর্শক এমন ভিন্ন ধর্মী গল্প এর আগে খুবই কম দেখেছেন।

নায়িকা নিঝুম রুবিনা জানান, বলতে পারেন “মেঘকন্যা” সিনেমার পর এটা আমার আর একটা স্বপ্নের প্রোজেক্ট। শিপনের সাথে এটা আমার প্রথম ছবি হলেও আমাদের কেমিস্ট্রি টা খুব ভাল হবে। দর্শক খুব পছন্দ করবে।

ছবিটিতে শিপন-নিঝুম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, কাবিলা,সুচরিতা, গুলশান আরা পপি, আমির সিরাজি, দুলারি সহ আরো অনেকে।

শিপন-নিঝুম জুটির প্রথম ছবিটির কাহিনী লিখেছেন মামুনুর রশিদ রোকন। আর পরিচালনার দায়িত্ব নিচ্ছেন নবাগত পরিচালক রাহুল রৌশন। নায়ক শিপন বর্তমানে “ঢাকা অ্যাটাক’’ ছবির শুটিং করতে দেশের বাইরে অবস্থান করছে অন্য দিকে নায়িকা নিঝুম সম্প্রতি শেষ করেছে তার সপ্নের সিনেমা “মেঘ কন্যা”। নায়ক ফেরদৌসের বিপরীতে নিঝুমের ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে।

Thursday, January 14, 2016

তরিকের ইভটিজিং

তরিকের ইভটিজিং 


গোপালগঞ্জের কাশিয়ানীতে বেড়ে ওঠা ছোট্ট ছেলে তরিক মৃধা। ছোট বেলা থেকে সপ্ন দেখত একদিন নাম করা গায়ক হবে। তারই ধারাবাহিকতায় একদিন সুযোগ চলে আসে এন টিভি আয়োজিত “গাহি সাম্যের গান’ প্রতিযোগিতায় অংশগ্রহনের। নিজ যোগ্যতা বলে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে অর্জন করে নেয় ২য় রানার্সআপ এর ট্রফি। 

তার পর আর বসে থাকতে হয়নি তরিক কে। একের পর এক স্টেজ প্রোগ্রাম করে খুব অল্প সময়ে ই সাধারন মানুষের কাছ থেকে ভালবাসা আদায় করে নেয়। ২০১৪ সালে রিলিজ হয় তার প্রথম একক অ্যালবাম ‘বাবা’নতুন হিসেবে তখন সবার কাছে ই প্রশংসিত হয় তার গান।

নায়ক সুলভ চেহারার কারনে এরপর গানের পাশাপাশি প্রস্তাব আসতে থাকে মডেলিং এবং টিভিসি তে। কিন্তু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর নাটক ও নাট্যতত্ত্ব  বিভাগের এই সুদর্শন গায়কের পড়াশোনার চাপে তা আর করা হয়ে উঠছিল না এতোদিন। তবে এবার সম্পূর্ণ নতুন ধারার একটি বিজ্ঞাপনের অফার পেয়ে এবার আর না করতে পারলনা।

ইভটিজিং এর উপর নির্মিত এই বিজ্ঞাপনে খুব সাবলীল ভাবে ই অভিনয় করতে দেখা গেছে তাকে।
বিজ্ঞাপনটি এখন বাংলাদেশের সব চ্যানেলে প্রচারিত হচ্ছে।


বিনোদন প্রতিদিন এর পাঠক দের জন্য নিচে বিজ্ঞাপন টির ভিডিও লিঙ্ক  দেয়া হল। 

Thursday, January 7, 2016

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র।
মেঘ কন্যা ছবির শুটিং এ সেলফি তে ফেরদৌস ও নিঝুম 


মিনহাজ অভির ‘মেঘ কন্যা’ সিনেমার শুটিং চলছে সাভারের ফুলবাড়িয়ায়। শুটিং এ অংশ গ্রহন করেছেন ছবিটির নায়ক চিত্র নায়ক ফেরদৌস ও চিত্র নায়িকা নিঝুম রুবিনা। এর আগে রাজবাড়ি তে শেষ হয়েছে প্রথম লটের শুটিং।

উদীয়মান পরিচালক মিনহাজ অভির পরিচালনায় গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছে ‘মেঘ কন্যা’ নামে নতুন চলচ্চিত্রের। জয় ফিল্মস এর ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজে ই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত।

ছবিটির কাহিনী সম্পর্কে জানা যায়, বর্তমান সময়ের সমসাময়িক ঘটনা নিয়ে নির্মাণ হবে ‘মেঘ কন্যা’। নায়ক ফেরদৌস ও নায়িকা নিঝুম এক ই অফিসে কাজ করে। কাজের সুবাদে দুই জনের মাঝে ভাল সম্পর্ক তৈরী হয়। নায়ক এই সুবিধা কে কাজে লাগিয়ে নায়িকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যার ফলে নায়িকা সন্তান সম্ভবা হয়ে যায়। এভাবে ই এগিয়ে যাবে ‘মেঘ কন্যা’ ছবির কাহিনী। বাকিটা জানতে হলে দর্শক আপনাকে অপেক্ষা করতে হবে ‘মেঘ কন্যা’ মুক্তি পাবার আগ পর্যন্ত।


ছবিটি তে নাম ভূমিকায় চিত্র নায়িকা নিঝুম রুবিনা সহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, সম্পা, রেবেকা, সাবরিনা, রিদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী ববিতার। তবে তার সাথে সিডিউল না মেলার কারনে চরিত্র টি তে অভিনয়ের কথা রয়েছে আর এক সু অভিনেত্রী সুচরিতার।