Saturday, May 28, 2016

তিন নায়কের ২৮ তারিখ !



তিন নায়কের ২৮ তারিখ !




ইফাত ইয়াসিনঃ আজ ২৮ শে মে জনপ্রিয় নায়ক ইমন এর শুভ জন্মদিন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার ১ মাস আগেই ২৮ এপ্রিল জন্মদিন ছিল চিত্রনায়ক আশিক চৌধুরীর। আবার তারও ঠিক ১ মাস আগে ২৮ মার্চ ছিল জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন। শুধু জন্মদিনের ক্ষেত্রেই না তিন জনের চেহারাতেও রয়েছে অসম্ভব মিল। তিন জন এক সাথে দাড়ালে সবাই মনে করবে তিন ভাই। তিনজনের কাজের ক্ষেত্রে সবাই ই যার যার অবস্থান থেকে সফল।

বাংলালিংক এর বিজ্ঞাপন এর মাধ্যমে মিডিয়াতে নাম লেখান আজকের জনপ্রিয় নায়ক ইমন। বাংলালিংক এর বিজ্ঞাপন এর পর আসতে থাকে একের পর এক সিনেমার অফার। সুযোগ টাকে কাজে ও লাগিয়ে ফেলেন দূরদর্শী এ নায়ক।

ছোট বেলা থেকেই মঞ্চ নাটকে অভিনয় করে আসছিলেন আজকের চিত্রনায়ক আশিক চৌধুরী।অভিনয়  এবং নায়কখচিত চেহারা দিয়ে একে একে অভিনয় করেছেন ৫ টি সিনেমায়। হাতে রয়েছে অনেক গুলো সিনেমার কাজ। সিনেমার পাশাপাশি অভিনয় করছে বিভিন্ন একক এবং ধারাবাহিক নাটকে।

আর বর্তমান সুপারস্টার কিং খান খ্যাঁত নায়ক শাকিব খান। ঢালিউড কে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে আজ এই অবস্থানে নিয়ে এসেছে আজকের সুপারস্টার শাকিব খান। শাকিব খান একমাত্র নায়ক যার নামেই ছবি অর্ধেক হিট হয়ে যায়।

শাকিব খান এবং ইমন দুইজন ই তাদের নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখছেন। আর সেই সাথে আশিক চৌধুরী ও তাদের পথ অনুসরন করে এগিয়ে চলেছে সফলতার দিকে।
তিনজন নায়ক ই আলাদা ভাবে ছবি করলেও এখন পর্যন্ত তাদের কে এক সাথে চলচ্চিত্রে দেখা যায়নি। তিনজন কে এক সাথে কাজে লাগালে ঢালিউড পেতে পারে সুপার ডুপার ব্লক বাস্টার হিট কোন সিনেমা।
 

Thursday, May 26, 2016

আজ আশিকের “স্বপ্ন রঙিন” হল।




আজ আশিকের “স্বপ্ন ঙি” হল।




ইফাত ইয়াসিনঃ আজ বৃহস্পতি বার উত্তরার  ৭ নং সেক্টরে শুরু করেছে “স্বপ্ন রঙিন” নাটকের কাজ।নাটকটিতে নায়ক আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন সানজিদা কোয়েল এবং সানজিদা তন্নি।

ছোট পর্দা বড় পর্দা উভয় জায়গা তে ই সমান ভাবে কাজ করে যাচ্ছে হালের জনপ্রিয় অভিনেতা, চিত্রনায়ক আশিক চৌধুরী। ডেইলি সোপ এর পাশাপাশি কাজ করছে সিনেমা, একক নাটক, ধারাবাহিক সহ বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং। সম্প্রতি শুরু করেছে ঈদের বিভিন্ন নাটক এর কাজ।  
  
তারই ধারাবাহিকতায় আজ থেকে চলছে “স্বপ্ন রঙিন” এর শুটিং। নাটকটিতে আশিক, সানজিদা কোয়েল, সানজিদা তন্নি ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা আবুল হায়াত। কাহিনী লিখেছেন আনিসুজ্জামান এবং পরিচালনা করছেন পরিচালক আসাদ যুহা। নাটকটি আগামী ঈদে একটা বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

উল্লেখ্য যে নায়ক আশিক চৌধুরী বর্তমানে এস এ টিভির ডেইলী সোপ “তুমি আছো তাই” সহ বেশ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছে সাথে সাথে ঈদের জন্য নির্মিত কিছু নাটকে কাজ করছে। এটিএন বাংলায় প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৯:১৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক “ফুল আর কাঁটা” এছাড়া ও হাতে রয়েছে “ফিফটি ফিফটি লাভ” সহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ।

Tuesday, May 17, 2016

ঢালিউডে আসছে চকলেট বয়


ঢালিউডে আসছে চকলেট বয়


"দুটি মনের পাগলামী" ছবি মুক্তির পর থেকে নিজেকে ভালভাবে প্রস্তত করতে ব্যাস্ত চিত্রনায়ক রোমিও রাসেল।

ভাল মানের ছবি ছাড়া কাজ না করলেও বিভিন্ন ফ্যাশন হাউজের হয়ে কাজ করছে উঠতি এই নায়ক।

সম্প্রতি কুশাল পাঞ্জাবি এন্ড ফ্ল্যাশ এর মডেল হয়ে ফটোশুট শেষ করেছে রোমিও।
ঈদকে সামনে রেখে খুব তারাতারি বিলবোর্ড এ উঠবে নতুন এই ছবি গুলো।
রোমিও ভক্তদের জন্য খুব দ্রুত আসছে ভাল কোন সংবাদ।

পরিচালকরা ভালভাবে ব্যাবহার করতে পারলে ঢালিউড পাবে বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক রনবীর কাপুর এর মত একজন চকলেট বয় নায়ক রোমিও রাসেল।

Thursday, May 12, 2016

চমক নিয়ে ফিরে আসছে রোমিও



চমক নিয়ে ফিরে আসছে রোমিও



ইফাত ইয়াসিনঃ ২০১৪ সালে মুক্তি পায় জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত “দুটি মনের পাগলামী” ছবি। ছবিটি তে জুটি বেঁধে অভিনয় করেন রোমিও রাসেল ও নূপুরমনি এবং আশিক চৌধুরী। 

২০১১ সালে গ্রাম থেকে ঢাকায় আসা একটি সাধারন ছেলে শুধু মাত্র নিজের সৌন্দর্য এবং নিজ গুনে অভিনয় করেন অভিজ্ঞ পরিচালক এর সাথে। 

সারাদেশ ব্যাপী এক সাথে মুক্তি পায় “দুটি মনের পাগলামী”। ছবিতে অনবদ্য অভিনয়ের কারনে দেশ ব্যাপী মানুষ এর পরিচিত মুখ হয়ে ওঠে রোমিও রাসেল। তার পর একের পর এক আসতে থাকে ছবির প্রস্তাব। কিন্তু রাসেল জানায় তখন আমি ছবির জন্য সম্পূর্ণ তৈরী ছিলাম না তবু ও পরিচালক এর অনুরোধে ছবিটি করি। দর্শক দের অসীম ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি তাই একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করছি। আমি এমন ভাবে আবার পর্দায় আস্তে চাই যেন দর্শকরা আমাকে এবং আমার অভিনয় কে মনে রাখে। তাদের ভালবাসায় সিক্ত হতে চাই আমি। 

রোমিও রাসেল বর্তমানে নিয়মিত ব্যায়াম করছে, নাচের প্রশিক্ষন নিয়েছে প্রাখ্যাত নৃত্য শিল্পী আজিজ রেজা এবং মুসলিম বিল্লাহ এর মত গুনী শিল্পীদের কাছ থেকে। ফাইটিং ও দক্ষ এই অভিনেতা বর্তমানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মডেল এজেন্সির মডেল হয়ে কাজ করছে। 

তবে ভাল গল্প এবং বাজেটের ছবি হলে এখনি ছবি করতে প্রস্তত রোমিও রাসেল। পরবর্তী ছবি সম্পরকে জানতে চাইলে তিনি জানান একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করলাম মাত্র। খুব তারাতারি দর্শকদের জন্য সুখবর জানাবো।

উল্লেখ্য যে, রোমিও রাসেল এর মাঝে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ও ছবির মান খারাপ থাকায় দর্শকদের কথা ভেবে নিজেই সরে আসেন ছবিগুলো থেকে। 

রাজশাহীতে জন্ম গ্রহন করা বাবা মায়ের একমাত্র সন্তান রোমিও রাসেল বর্তমানে ঢাকা তে একটি প্রাইভেট ভার্সিটি তে পড়াশোনা করছে। খুব তারাতারি তাকে আবার পর্দায় দেখতে পাবে দর্শক।