Sunday, March 19, 2017

স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই”



স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই” 



ইয়াসিন ইফাতঃ বাংলাদেশের দর্শকদের ইন্ডিয়ান সিরিয়াল থেকে ফিরিয়ে আনার জন্য এস এ টিভিতে আজ থেকে শুরু হচ্ছে চিত্রনায়ক আশিক চৌধুরী অভিনীত মেগা ধারাবাহিক নাটক “তুমি আছো তাই” 

মাসুদ হাসানের রচনা ও আহসানুল হাসান এর পরিচালনায়  নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অস্মিতা মুখার্জি, আশিক চৌধুরী, রিমু রোজা খন্দকার, মনির আহমেদ, আনোয়ার হোসেন, বীথি রানী সরকার, সাবেরী আলম, শর্মিলী আহমেদ, ইলোরা গওহর, মনিরা ইউসুফ মেমী, মাশিয়াত রহমান প্রমুখ। 

একজন নারীর জীবনের ঘাত-প্রতিঘাত কে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের মূল কাহিনী। আর এই নারীকে ঘিরে চলে এসেছে বেশ কিছু চরিত্রে।
আজ ১৯শে মার্চ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতি সপ্তাহে  ৫দিন রাত ৮টায় প্রচার হবে নতুন এই ধারাবাহিকটি । 

বাংলাদেশের দর্শকদেরকে ভারতীয় চ্যানেল থেকে ফিরিয়ে আনতে এস এ টিভির এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন অনেকে। তারা মনে করেন স্টার জলসা ও জি বাংলাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশী দর্শকদেরকে বাংলাদেশী চ্যানেলে ফিরিয়ে আনার জন্য অনেক বড় ভুমিকা রাখবে “তুমি আছো তাই” নাটকটি।

Tuesday, January 17, 2017

ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন



ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন


 
ইয়াসিন ইফাতঃ দীর্ঘ বিরতির পর চলতি বছরে শুরু হয়েছে ডিপজল অভিনীত নতুন সিনেমা “এক কোটি টাকা” ডিপজলের বিপরীতে অভিনয় করছেন গ্লামারস কন্যা আঁচল। সাথে আছে বাপ্পী এবং শিরিন শিলা।

শিরিন এর পূর্বে ছবিতে অভিনয় করার কথা ছিল নায়িকা অমৃতার। হঠাত করে সেখানে চলে এসেছেন শিরিন শিলা। 

অমি বনি কথাচিত্র প্রযোজিত পরিবেশিত ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। তিনি জানান তিনি সাভার থেকে ঢাকাতে গেছেন এখনো এ ব্যাপারে কিছু জানেন না। 

 এ দিকে আজ ডিপজলের বাড়িতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা শিরিন শিলা। এ সময় শিরিন শিলার সাথে আরো ছিলেন খল অভিনেতা জিয়া গুরু। 

উল্লেখ্য যে, হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখালেন মিস্টি মেয়ে শিরিন শিলা। এর পর একে একে মুক্তি পেয়েছে বেশ কিছু চলচ্চিত্র।

Friday, January 13, 2017

প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা



প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা



ইয়াসিন ইফাতঃ আজ ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল প্রিয়াংকা জামান এর শুভ জন্মদিন। একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার এবং কিউট এন্ড ক্লাশি ফ্যাশন হাউজের কর্ণধার প্রিয়াঙ্কা জামান বর্তমানে মডেলিং, এবং তার নিজস্ব ফ্যাশন হাউজে সময় দিচ্ছেন। 

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “ছায়াছন্দ” উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। এ ছাড়াও আরএফএল এর বিজ্ঞাপন, কৃষ্ণচূড়া ড্রেস হাউজের ফটোসেশন, মাধুরী জুয়েলার্স এর মডেল হিসেবেও কাজ করেন প্রিয়াঙ্কা। সর্বশেষ কাজ করেছেন আড়ং এর বিলবোর্ড এর। এছাড়াও “আজিজ মার্কেট” নামে একটি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা।

ঢাকার যাত্রাবাড়ীতে বেড়ে ওঠা এ লাস্যময়ী সুন্দরী পড়াশোনা করছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে। ২০১০ সালে এই কলেজ থেকেই এইচএসসি শেষ করেছেন তিনি এর আগে আট বছর বয়সে বুলবুল ললিতকলা একডেমী থেকে নাচ শিখেছেন প্রিয়াঙ্কা জামান।

গত বছর থেকে নিজে পরিচালনা করে আসছে তার নিজস্ব ফ্যাশন হাউজ “কিউট এন্ড ক্লাশি”। 

আজ বনানীতে বেশ জমকালো ভাবে জন্মদিন উদযাপন করবেন বলে জানান  প্রিয়াঙ্কা।

জন্মদিনে তার কাছ থেকে জানা যায় তার প্রিয় রঙ হচ্ছে সাদা। আর সবসময় ভাল কাজ করতে ভালবাসে এই তরুন মডেল।
বিভিন্ন সময় চলচ্চিত্রে অফার পেলেও ব্যস্ততার কারনে কাজ করা হয়নি কোন চলচ্চিত্রে। তবে ভাল গল্প পেলে আর নিজেকে প্রমান করার সুযোগ থাকলে চলচ্চিত্রে আগ্রহী প্রিয়াঙ্কা জামান।

আজ জন্ম দিনে বিনোদন প্রতিদিন এর পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা প্রিয়াঙ্কা জামান কে।

Thursday, January 5, 2017

ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড




ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড



ইয়াসিন ইফাতঃ বলিউডের নামকরা অভিনেত্রী হেমা মালিনী ও এই সময়ের জনপ্রিয় সেলিব্রেটি সানি লিয়ন এবং বাংলাদেশের নায়ক রোশান নায়িকা পরীমনি এবার একই ফ্রেমে এক সাথে আসছে তবে বলিউডের কিংবা ঢালিউডের সিনেমাতে নয়। তারা অভিনয় করবেন টালিউডে অর্থাৎ কলকাতার বাংলা সিনেমায়। ছবিটির নাম রাখা হয়েছে “ ভালবাসা গুনাহ হ্যাঁয়” 

এমনটাই জানালেন ছবিটির পরিচালক এল হাসান। তিনি জানান কলকাতায় “রক্ত” সিনেমার শুটিং এর সময় দেখা হয় পরীমনি ও রোশানের সাথে তখনি ভাবি ওদেরকে নিয়ে কলকাতার ছবি করব কিন্তু পরীমনির শিডিউল এবং রোশানের জাজ এর এর সাথে চুক্তি এই দুইটা বাধা হয়ে দাড়ায়। কিন্তু সব বাধা শেষ করে জাজ অনুমতি দেয় রোশান কে আর পরীমনির ও শিডিউল পাওয়া যায় মার্চ থেকে।

তাই আগামী মার্চ এর ১০ তারিখ  থেকে টানা ১মাস কলকাতা এবং ব্যাংককে চলবে ছবিটির শুটিং। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন “রক্ত” খ্যাত জুটি রোশান-পরী আর ছবিটির আইটেম গানে নাচবেন সানি লিয়ন আর রোশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন হেমা মালিনী। 

উল্লেখ্য যে, ছবিটির শুটিং শুরুর আগে কলকাতায় সংবাদ সম্মেলন করবেন পরিচালক এল হাসান।

ইয়ারকি করতে আসছে মাশুক



ইয়ারকি করতে আসছে মাশুক



ইয়াসিন ইফাতঃ চলতি বছরের শুরুর দিকেই আসছে নতুন বাংলা টিভি চ্যানেল “বাংলা টিভি”সকল শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখে ইতি মধ্যে তৈরি শুরু হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। ঠিক এমন ই একটি অনুষ্ঠান “ইয়ারকি স্ট্রিট”


দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অনুস্থিত হবে ফান ম্যাগাজিন “ইয়ারকি স্ট্রিট”। বাংলা টিভির প্রযোজনা আর সাখাওয়াত লিটন এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবে এই সময়ের উদীয়মান উপস্থাপক মাশুক সিদ্দিক। 

মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান “শাপলা কুঁড়ি” এর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে “নব আনন্দে জাগো” অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান “দীপ্ত কৃষি”, বাংলা টিভির “ইয়ারকি স্ট্রিট” সহ বেশ কিছু কাজ।

দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে ও যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটক “এক জীবনে” সহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক। 


উল্লেখ্য যে আজ ৫ জানুয়ারী মুন্সীগঞ্জের সরকারী হরগঙ্গা কলেজে চলছে “ইয়ারকি স্ট্রীট” এর একটি পর্বের শুটিং।