Tuesday, May 17, 2016

ঢালিউডে আসছে চকলেট বয়


ঢালিউডে আসছে চকলেট বয়


"দুটি মনের পাগলামী" ছবি মুক্তির পর থেকে নিজেকে ভালভাবে প্রস্তত করতে ব্যাস্ত চিত্রনায়ক রোমিও রাসেল।

ভাল মানের ছবি ছাড়া কাজ না করলেও বিভিন্ন ফ্যাশন হাউজের হয়ে কাজ করছে উঠতি এই নায়ক।

সম্প্রতি কুশাল পাঞ্জাবি এন্ড ফ্ল্যাশ এর মডেল হয়ে ফটোশুট শেষ করেছে রোমিও।
ঈদকে সামনে রেখে খুব তারাতারি বিলবোর্ড এ উঠবে নতুন এই ছবি গুলো।
রোমিও ভক্তদের জন্য খুব দ্রুত আসছে ভাল কোন সংবাদ।

পরিচালকরা ভালভাবে ব্যাবহার করতে পারলে ঢালিউড পাবে বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক রনবীর কাপুর এর মত একজন চকলেট বয় নায়ক রোমিও রাসেল।

Thursday, May 12, 2016

চমক নিয়ে ফিরে আসছে রোমিও



চমক নিয়ে ফিরে আসছে রোমিও



ইফাত ইয়াসিনঃ ২০১৪ সালে মুক্তি পায় জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত “দুটি মনের পাগলামী” ছবি। ছবিটি তে জুটি বেঁধে অভিনয় করেন রোমিও রাসেল ও নূপুরমনি এবং আশিক চৌধুরী। 

২০১১ সালে গ্রাম থেকে ঢাকায় আসা একটি সাধারন ছেলে শুধু মাত্র নিজের সৌন্দর্য এবং নিজ গুনে অভিনয় করেন অভিজ্ঞ পরিচালক এর সাথে। 

সারাদেশ ব্যাপী এক সাথে মুক্তি পায় “দুটি মনের পাগলামী”। ছবিতে অনবদ্য অভিনয়ের কারনে দেশ ব্যাপী মানুষ এর পরিচিত মুখ হয়ে ওঠে রোমিও রাসেল। তার পর একের পর এক আসতে থাকে ছবির প্রস্তাব। কিন্তু রাসেল জানায় তখন আমি ছবির জন্য সম্পূর্ণ তৈরী ছিলাম না তবু ও পরিচালক এর অনুরোধে ছবিটি করি। দর্শক দের অসীম ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি তাই একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করছি। আমি এমন ভাবে আবার পর্দায় আস্তে চাই যেন দর্শকরা আমাকে এবং আমার অভিনয় কে মনে রাখে। তাদের ভালবাসায় সিক্ত হতে চাই আমি। 

রোমিও রাসেল বর্তমানে নিয়মিত ব্যায়াম করছে, নাচের প্রশিক্ষন নিয়েছে প্রাখ্যাত নৃত্য শিল্পী আজিজ রেজা এবং মুসলিম বিল্লাহ এর মত গুনী শিল্পীদের কাছ থেকে। ফাইটিং ও দক্ষ এই অভিনেতা বর্তমানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মডেল এজেন্সির মডেল হয়ে কাজ করছে। 

তবে ভাল গল্প এবং বাজেটের ছবি হলে এখনি ছবি করতে প্রস্তত রোমিও রাসেল। পরবর্তী ছবি সম্পরকে জানতে চাইলে তিনি জানান একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করলাম মাত্র। খুব তারাতারি দর্শকদের জন্য সুখবর জানাবো।

উল্লেখ্য যে, রোমিও রাসেল এর মাঝে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ও ছবির মান খারাপ থাকায় দর্শকদের কথা ভেবে নিজেই সরে আসেন ছবিগুলো থেকে। 

রাজশাহীতে জন্ম গ্রহন করা বাবা মায়ের একমাত্র সন্তান রোমিও রাসেল বর্তমানে ঢাকা তে একটি প্রাইভেট ভার্সিটি তে পড়াশোনা করছে। খুব তারাতারি তাকে আবার পর্দায় দেখতে পাবে দর্শক।

আর মাত্র একদিন পর দেখা হবে রুদ্রের সাথে।



আর মাত্র একদিন পর দেখা হবে রুদ্রের সাথে।



ইফাত ইয়াসিনঃ অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল ১৩ ই মে সারাদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে হালের ক্রেজ নায়ক সুমনের “রুদ্র”।

শুটিং শুরু হবার সময় ছবিটির নাম “রুদ্র-দ্যা গ্যাংস্টার” থাকলে ও সেন্সর বোর্ড এর আপত্তির কারনে ছবিটির নাম শুধু “রুদ্র” রাখা হয়েছে।

ছবিটি একজন রকস্টার এর গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনী নিয়ে গড়ে উঠেছে। যেই হাতে একদিন গিটার বেজেছে বন্দুকের মত, সেই হাতে কি করে বন্দুক চলে গিটারের মত সেটা ই দেখানো হবে “রুদ্র” ছবিতে।

সায়েম জাফর ইমামী পরিচালিত “রুদ্র” ছবিটিতে সুমনের বিপরীতে নায়িকা হিসেবে আসছে জনপ্রিয় মডেল পিয়া বিপাশা। এছাড়া ও অভিনয় করেছে আলেক জান্ডার বো, আহমেদ শরীফ, চিকন আলী,ডন সহ আরো অনেকে।

Wednesday, May 11, 2016

মাহির সব জায়গায় ঢুকে যাচ্ছে পরীমনি।

মাহির সব জায়গায় ঢুকে যাচ্ছে পরীমনি।





ইফাত ইয়াসিনঃ মাহি ২০১২ সালে জাজ এর হাত ধরে পা রাখেন মিডিয়া অঙ্গনে।খুব অল্প সময়ে সুনিপুণ অভিনয় দিয়ে নজর কাড়েন সকল শ্রেণীর দর্শকের।
সেই জাজ এর ঘর থেকে মাহি বিতারিত হবার পর থেকে জাজ খুঁজছিলেন ভাল একজন নায়িকা কে। নুসরাত ফারিয়া, জলি দের কে আনলে ও তেমন সুবিধা করতে পারেনি তারা। তাই এবার জাজ এবার নিয়ে আসছে হার্টথ্রব নায়িকা পরীমনি কে। সাথে নতুন নায়ক হিসেবে দর্শক দের সামনে আনছে সুদর্শন নায়ক রোশান কে। তাহলে এবার দেখার পালা মাহির ঘরে পরীমনি কেমন সাড়া ফেলে।

পরিচালক সৈকত নাসির তার প্রথম "দেশা- দ্যা লিডার" ছবিতে নায়িকা হিসেবে নেন মাহি কে। কথা ছিল তার পরবর্তী ছবিতে ও নায়িকা থাকবেন মাহি। কিন্তু এবার ও বাধা হিসেবে পরীমনি। সম্প্রতি সৈকত নাসির তার পরবর্তী ছবি ঘোষণা দিয়েছেন। "পাষাণ" নামের ছবিটিতে নাসির নায়িকা হিসেবে চুক্তি বদ্ধ করিয়েছেন চিত্র নায়িকা পরীমনি কে।

Saturday, April 30, 2016

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।





শামীমুল ইসলাম শামীম এর পরিচালনায় আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে “আমার প্রেম আমার প্রিয়া” ছবির শুটিং।

পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান গাজীপুরের পুবাইলে আগামীকাল ১লা মে থেকে শুরু করে টানা ১০ দিন ধর ২টি গান ও কিছু সিকোয়েন্সের কাজ করব।

গানের সম্পর্কে পরিচালক জানান ২ টি গানে ই পারফর্ম করবেন ছবিটির নায়ক কায়েস আরজু এবং নায়িকা পরীমনি। সাথে থাকবে দিবা, বরিশালের বাদল,সীমান্ত, সুমন মাসুদ সহ আরো ২০ জন নাচের ছেলে মেয়ে।

"জোসনা পড়ে গলে গলে ঘুমায় বালুচর,
রাখবো তোমায় সারাজীবন, বিছায়া অন্তর... "

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন আর ডি হিল্লোল, শফিক তুহিন এবং লাবন্যের কণ্ঠে গাওয়া গানটির নৃত্য পরিচালনায় থাকছে মাসুম বাবুল।

আর অন্য গানটির কথা লিখেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম নিজেই।

"আরে ও রূপসী একটু বেশি তুই যে সুন্দরী
তুই একটাই চীজ বাংলাদেশে ডানা কাটা পরী
তুই আমার জান জান্টু আমার আমি যে তোর জানু 
এই মন জমিনে রাণী কইরা তোরে বসামু হানিমুনে 
নিমু তোরে অস্ট্রেলিয়া তুই আমার জান আমার প্রেম আমার প্রিয়া..."

সুন্দর কথার এই গানটিতে সুর ও সঙ্গীত করেছে আহমেদ হুমায়ুন, প্রতিক হাসানের কণ্ঠে নায়ক আরজু নৃত্য পরিচালক সাইফ খান কালুর নির্দেশনায় গানটিতে পর্দায় ঠোঁট মিলাবেন।  

ওয়ান স্টার মুভিজ (ইন্টাঃ) এর ব্যানারে এবং মোজাম্মেল হক এর প্রযোজনার ছবিটির বিভিন্ন চরিত্রে কায়েস আরজু ও পরীমনি ছাড়া ও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও কাবিলা প্রমুখ। 

উল্লেখ্য যে, নায়িকা পরীমনি বর্তমানে “রক্ত” সিনেমার মহরতের জন্য বর্তমানে কলকাতা রয়েছেন।
আগামীকাল সকালের ফ্লাইটে দেশে ফিরে তিনি ছবিটির শুটিং এ অংশগ্রহন করবেন।

আশিকের ক্ষমা নেই

আশিকের ক্ষমা নেই




চিত্র নায়ক, মডেল এবং টিভি অভিনেতা আশিক চৌধুরী আজ থেকে উত্তরায় শুরু করেছে নতুন নাটকের কাজ নাম "ক্ষমা নেই"।

নাটক টিতে আশিকের বিপরীতে অভিনয় করেছেন লাক্স সুপার স্টার সামিয়া সাইদ ও নিলাঞ্জনা নিলা
আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ সহ শিল্পী সরকার।

শাহরুখ সাহিদ এর লেখা গল্পে নাটকটির পরিচালনা করছেন হিরু খান।

উল্লেখ্য যে নাটকটি খুব তারাতারি একটি বাংলা চ্যানেলে সম্প্রচার করা হবে।

Saturday, April 16, 2016

আবারো জয়ের বুকে নীড়

আবারো জয়ের বুকে নীড়




প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর নতুন সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে চিত্র নায়ক জয় চৌধুরী ও চিত্র নায়িকা নীড়।


সম্প্রতি মালেক আফসারী পিরোজপুরে শেষ করেছেন তার নতুন