Wednesday, May 17, 2017

এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী




এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী





ইফাত ইয়াসিনঃ পরিচালক বেলাল সানি সম্প্রতি শুরু করেছে নতুন একটি সিনেমার কাজ। হরর ধাঁচের বিগ বাজেটের ছবিটিতে চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে জুটি বেধে অভিনয় করছে জাজ এর চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলি ও চিত্রনায়িকা অঞ্জলি সাথী। 

গত ৬মে থেকে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে শুরু হয়েছে “ডেঞ্জার জোন” নামের এই ছবিটির। পরিচালকের নিজের লেখা এবং চিত্রনাট্যে সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমাটি এগিয়ে যাবে উচ্চবিত্ত পরিবারে জন্ম নেয়া ৬ বন্ধুর কাহিনী নিয়ে। এতে মরে গিয়ে বেঁচে উঠবে এইরকম কোন ভৌতিক ব্যাপার থাকছে না। এটা অনেকটা হলিউডের সিনেমা “ক্যামেরন” বা “এভাটার” ধাঁচের। যেখানে রোমান্স আছে, অ্যাডভেঞ্চার আছে, সাথে ভয়ের ও একটা ব্যাপার আছে। 

“ডেঞ্জার জোন” সিনেমা সম্পর্কে চিত্রনায়িকা অঞ্জলি সাথী জানান, আমার ক্যারিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে “ডেঞ্জার জোন”। আজ একটি গানের শুটিং করছি বাপ্পীর সাথে। সত্যি অনেক এনজয় করছি। পরিচালককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবার জন্য।  

উল্লেখ্য যে, হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় “রুপ গাওয়াল” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখানো চিত্রনায়িকা অঞ্জলি সাথী বর্তমানে ব্যস্ত আছে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে। তার ভিতরে শাহ রিয়াজ ও আশিক এর বিপরীতে “ফিফটি ফিফটি লাভ” সিনেমা উল্লেখযোগ্য।

Tuesday, May 2, 2017

প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি



প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি


ইফাত ইয়াসিনঃ সময়ের ব্যস্ততম নায়িকা পরীমনি। সম্প্রতি এই বছরের সর্বোচ্চ হলে মুক্তি পেয়েছে তার নতুন ছবি “আপন মানুষ” । সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভিসি তে কাজ করেছেন জনপ্রিয় এই নায়িকা। 

সম্প্রতি কাজ করেছেন দেশের সুনাম ধন্য প্রান আরএফএল এর নতুন একটি বিজ্ঞাপনে। আরএফএল টপার গ্যাস স্টোভ এর এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সুনিপুন   বিজ্ঞাপন নির্মাতা মাসুদ যাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির স্টাইল ও ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন সুনাম ধন্য ডিজাইনার রামিম রাজ।

বিজ্ঞাপনটি অল্প কিছু দিনের মধ্যে দেশের সকল স্যাটেলাইট চ্যানলে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য যে, চিত্রনায়িকা পরীমনি বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সর্বশেষ চুক্তিবদ্ধ সিনেমা “বাহাদুরী” আর মুক্তির অপেক্ষায় আছে মালেক আফসারীর “অন্তর জ্বালা” গিয়াস উদ্দিন সেলিম এর “স্বপ্নজাল” জাহাঙ্গীর আলম সুমন এর “সোনা বন্ধু” সহ বেশ কিছু চলচ্চিত্র।

Sunday, April 30, 2017

জাইদুল নাকি বাঘ !



জাইদুল নাকি বাঘ ! 



ইফাত ইয়াসিনঃ পর পর ৪টি প্রদর্শনী হয়ে গেল “ননন পুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে” নাটকের। চারটির ভিতরে শেষ  এবং থিয়েটার ৫২ এর প্রযোজনায় ৮ম শো হয় গতকাল শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে।  


বিভিন্ন দলের বেশ কিছু সম্ভাবনাময় নতুন ও পুরাতন শিল্পী নিয়ে গড়ে উঠেছে  নতুন এই দল “থিয়েটার ৫২”। আর এই দলের প্রথম প্রযোজনার নাটক “ননন পুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে”। 

বদরুজ্জামান আলমগীর এর রচনা আর জয়ীতা মহালনবীশ এর নির্দেশনায় নাটকটি শুরু হয় একটি মেলাকে কেন্দ্র করে। মেলার কোরিগ্রাফির আবহ ভাঙ্গে একটি বাঘের আগমনে।  একজন যুদ্ধশিশু জাইদুল এর জন্ম, বেড়ে ওঠা আর পরিনতির বর্ণনাই উঠে আসে পুরো নাটকে। সাথে থাকে নানা সামাজিক মিথ।

জাইদুল এর জীবনের গতি চলে দাদি আর লুপ্পা কে কেন্দ্র করে। কেননা যুদ্ধশিশু হবার কারনে সমাজ তাকে সাধারন ভাবে গ্রহন করেনা। জাইদুল চরিত্রে অভিনয় করা মাসুক তার সাবলিল অভিনয় আর নিস্পাপ চেহারার কারনে চরিত্রের সাথে একদম মিশে গেছে। তার দাদির সাথে কষ্টের দৃশ্যে যেমন দর্শকের হৃদয় ছুয়ে গেছে তেমনি লুপ্পার সাথে আনন্দঘন দৃশ্য ও খুব উপভোগ করেছে। 


পরিচালক জয়িতা মহালনবীশ মাসুক সম্পর্কে বলেন, দলের যে কয়জন সম্ভাবনাময় ছেলে আছে তার মাঝে মাসুক অন্যতম। চরিত্রের সাথে ও খুব ভাল ভাবে মিশে মাসুক থেকে জাইদুল হয়ে গেছে।


নাটকটিতে মাসুক ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রবিন বসাক, সুরভী রায়, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, আদিব মজলিস খান, হুমায়রা সারিকা,মো: আসাদুজ্জামান সরকার রিপন, রাহুল আলম, মো: রাসেল,শ্রাবন ইসলাম,ফয়সাল প্রধান ,মারজিয়া জাবীন তন্বী, শৈবাল চৌধুরী, অরিত্র মহলানবীশ, অন্তিক মহলানবীশ, আব্দুল্লাহ আল- রুম্মান  সহ আরো অনেকে।

Thursday, April 13, 2017

বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক



বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক 




ইয়াসিন ইফাতঃ বাংলা নববর্ষ উপলক্ষে মহিলা সমিতিতে আগামীকাল ৩টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টি নাটকেই অংশ নিবেন উদীয়মান তরুন অভিনেতা মাশুক সিদ্দিক।

আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। ব্যপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। দিনটি উপলক্ষে আগামীকাল মহিলা সমিতিতে সৈয়দ শামসুল হক এর “পায়ের আওয়াজ পাওয়া যায়”, মারুফ কবিরের “মায়ানদী” এবং আব্দুল্লাহ আল মামুন এর “মেরাজ ফকিরের মা” নামে ৩ টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টিতেই অংশ গ্রহণ করছেন মাশুক। প্রথম ২টিতে সরাসরি অভিনয় করলেও শেষটিতে থাকছেন সেটে কাজ করা নিয়ে।


নাটক ৩টি সম্পর্কে মাশুক সিদ্দিক জানান, একটু পেইন হবে হয়ত তবে এটা ভেবে 
ভাল লাগছে, অসম্ভব ভাল লাগার মত সব গুলো নাটক প্রদর্শিত হবে কাল। দর্শক খুব উপভোগ করবেন কাজ গুলোকে।

 উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করা ছাড়াও মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠানশাপলা কুঁড়িএর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে নব আনন্দে জাগোঅনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠানদীপ্ত কৃষি”, বাংলা টিভিরইয়ারকি স্ট্রিটসহ বেশ কিছু কাজ


দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার, বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটকএক জীবনেসহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক