Wednesday, September 21, 2016

“দোস্ত দুশমন” এর সাথে নীড়


“দোস্ত দুশমন” এর সাথে নীড়



ইয়াসিন ইফাতঃ আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে বি কে আজাদ পরিচালিত ছবি “দোস্ত দুশমন”ছবিটিতে নায়ক নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় উদীয়মান নায়ক জয় চৌধুরী এবং গ্লামার গার্ল নায়িকা রোমানা নীড় এর সাথে। ছবিটিতে আরো থাকবেন নবাগত নায়ক বিজয় খান এবং কলকাতার প্রথম সারির একজন নায়িকা।

গত কাল বাংলাদেশ ফিল্ম ক্লাব এ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দেন পরিচালক। ছবিটিতে অমিত হাসান কে ও চুক্তিবদ্ধ করানো হয়েছে গতকাল।

ছবি সম্পর্কে নায়িকা নীড় জানান, গল্পের প্রেক্ষাপট আশির দশকের হলেও তা নতুন ভাবে উপস্থাপন করা হবে, আমার চরিত্র টা একটু রাফ এন্ড টাফ, দর্শকরা নতুন ভাবে আমাকে এ ছবিতে পাবেন।
নায়ক জয় চৌধুরী জানান,  পরিচালকের পরিকল্পনাটা ভালো লেগেছে। তিন কোটি টাকা বাজেটের এই ছবিটি সকলের ভালো লাগার মতো হবে বলে আশা করছি

আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।


চিত্র নায়ক জয় চৌধুরী এবং নীড় এর আগে স্যার মালেক আফসারী পরিচালিত “হ্যালো” ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন। আগামী বছরের জানুয়ারী তে ছবিটির শুটিং শুরু হবে।

Wednesday, August 17, 2016

সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।


সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।



ইয়াসিন ইফাতঃ আগামী ঈদ উল আযহায় মুক্তি পাবার কথা ছিল পরীমনি ও রোশান অভিনীত একশন ধর্মী চলচ্চিত্র “রক্ত”। কিন্তু কাজ শেষ না হওয়ায় আপাতত এই ঈদে মুক্তি পাচ্ছে না রক্ত।

এখন চলছে পুরোদমে শুটিং। গত মঙ্গলবার এফ ডি সি এর ১ নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায় এখানে চলছে থানার একটি দৃশ্যের শুটিং।

সাংবাদিক রোশান গোপনে ঢুকে পরে এক দুর্নীতিবাজ মেয়র এর আস্তানায় গোপনেই ভিডিও করতে থাকে তার অপকর্ম, পালিয়ে ও রেহাই পায়না ধরা পরে যায় মেয়রের লোকদের হাতে পরে কারাগারে।  


এরকম একটি দৃশ্যের শুটিং চলবে মঙ্গলবার ও বুধবার। পরিচালক ওয়াজেদ আলী সুমন এর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবিটিতে বাংলাদেশের রোশান-পরী ছাড়াও আরো অভিনয় করেছেন অমিত হাসান ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের ব্যানারে ঈদের পরপর ই মুক্তি পাবে ছবিটি। 

Wednesday, August 3, 2016

ওম এবং পরীমনির সাথে পাষাণ হচ্ছে তানভীর


ওম এবং পরীমনির সাথে পাষাণ হচ্ছে তানভীর

দেশা:দ্যা লিডারএবংহিরো-৪২০এর পর পরিচালক সৈকত নাসির এবার নিয়ে আসছেন তার তৃতীয় ছবিপাষাণ আর এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে  পরীমনি , ওম এবং তানভীর কে যদিও আগে পরীর বিপরীতে অভিনয় করার কথা ছিল নবাগত সুমিতের কিন্তু এখন গল্পে একটু পরিবর্তন আসায় সুমিতের পরিবর্তে আসছেন ওম

নায়ক বদলের ব্যাপারটি নির্মাতা সৈকত সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘গল্পেএকটু পরিবর্তন এসেছে এখানে সুমিতের চেয়ে ওমকে বেশি প্রয়োজন আমরা ওম সুমিতদুজনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিএ ছাড়া ও বাংলাদেশ থেকে আর একজন নায়ক থাকছে,সে হচ্ছে তানভীর। তবে  নায়িকা হিসেবে পরীমণিই থাকছেন


নতুন ছবির শুটিং শুরু হবে  আগস্ট থেকে। টানা চার দিন সিলেটে এর কাজ হবে। তবে এখানে নায়ক-নায়িকা কেউ অংশ নেবেন না। এই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমণি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন।পাষাণছবিটি প্রযোজনা করেছে ভিজ্যুলাইজার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া

Tuesday, May 31, 2016

শেষ হল “ফিফটি ফিফটি লাভ” এর গানের শুটিং।



শেষ হল “ফিফটি ফিফটি লাভ” এর গানের শুটিং।



ইফাত ইয়াসিনঃ শুটিং এর শেষ পর্যায়ে এসে গত ৩০ তারিখ ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়া এবং ৩১ তারিখ সোনারগাঁও জাদুঘরে হয়ে গেল “ফিফটি ফিফটি লাভ” সিনেমার একটি গানের শুটিং।  গানটিতে পারফর্ম করেন নায়ক আশিক চৌধুরী এবং নায়িকা অঞ্জলী সাথী। 

বছর খানিক আগে পরিচালক মুকুল নেত্রবাদী শুরু করেছিল আশিক-অঞ্জলী এবং শাহ রিয়াজকে নিয়ে “ফিফটি ফিফটি লাভ” নামে একটি নতুন সিনেমা। এক বছর আগে শুটিং শুরু করলে ও এই কিছুদিন আগে লাক্স তারকা অরিনকে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে ছবিটিতে। 

ছবিটির কাহিনী সম্পর্কে নায়ক আশিক জানান, সম্পূর্ণ অন্য ধরণের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে “ফিফটি ফিফটি লাভ” সিনেমাটি। অনেক দিন ধরে এরকম একটা গল্পে অভিনয়ের ইচ্ছা ছিল। বর্তমান সময়ের প্রেমের বাস্তব গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটির কাহিনী। 

ছবিটিতে শাহ রিয়াজ-অরিন প্রথম জুটি হলেও আশিক-অঞ্জলী জুটির চতুর্থ ছবি এটি। এর আগে আশিক-অঞ্জলী এক সাথে অভিনয় করেছে “হৃদয় দোলানো প্রেম”, “স্বর্গ থেকে নরক” এবং “হৃদয় ছোঁয়ার দিন” নামে আরো তিনটি চলচ্চিত্রে।

প্রযোজনা প্রতিষ্ঠান মধুমিতার ব্যানারে ছবিটির কাহিনী চিত্রনাট্য করেছে আব্দুল্লাহ জহির বাবু।

সাংবাদিক পরীর কিলার লাভার।

সাংবাদিক পরীর কিলার লাভার।

ইফাত ইয়াসিনঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ তার বাবাকে লেখা একটি  চিঠি যেখানে তিনি লিখেছিলেন, "ছেলেবেলায় আমার খেলতে ভালো লাগতো। খেললে আমি ভালো খেলোয়ার হতাম। আপনি খেলতে দিতেন না। ভাবতাম, না খেললেই বোধ হয় ভালো। ভালো মানুষেরা বোধ হয় খেলে না। আবার প্রশ্ন জাগতো, তাহলে আমার খেলতে ভালো লাগে কেনো? আমি কি তবে খারাপ মানুষ?"
 এই চিঠির ভাষায় অনুপ্রানিত হয়ে এমনি একটি গল্প নিয়ে নির্মাতা সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র "পাষাণ"। ছবিতে নায়িকা চরিত্রে পরী মণির নাম আগেই জানা যায়। তবে কে হচ্ছেন ছবির নায়ক তা নিয়ে পরিচালক চুপচাপই ছিলেন। এবার ছবির ফাস্টলুকের মাধ্যমে নায়কের নাম জানালেন সৈকত নাসির। সেই নায়ক আর কেউ নন, সেই নায়ক হলেন সুদর্শন সুমিত। ছবিটিতে সুমিত একজন কিলারের চরিত্রে অভিনয় করবেন আর সাংবাদিক চরিত্রে পর্দায় আসবেন পরী।

পরিচালক জানান একজন কিলারের লাভ স্টোরি নিয়েই ছবির গল্প এগিয়ে যাবে সাথে থাকবে নানারকম টুইস্ট । ছবির শুটিং আসছে জুলাই মাসের শেষদিকে শুরু হবে। ভিজুইয়্যলাইজার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি প্রযোজনা করছে। এটি পরী মণি ও সুমিতের জুটি বেঁধে দ্বিতীয় চলচ্চিত্র। এরআগে ময়মনসিংহ গীতিকার  'মহুয়া সুন্দরী' ছবিতে একসাথে তাদের বড় পর্দায় দেখা গেছে।

উঠিয়ে নিয়ে যাবে মিষ্টি জান্নাতকে

উঠিয়ে নিয়ে যাবে মিষ্টি জান্নাতকে


সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে চাঁদা দাবিসহ অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।


গত বেশ কিছুদিন যাবৎ অপরিচিত মোবাইল নাম্বার থেকে তাকে এই হুমকি প্রদান করা হচ্চ্ছে। তবে বিষয়টি নিয়ে এরইমধ্যে র‌্যাব ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন তিনি।
 এ বিষয়ে মিষ্টি বললেন,'' গত কয়েকদিন ধরে আমাকে কে বা কারা ফলো করছে। তাছাড়া অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করছি সব বলে দিচ্ছে। চাঁদা দাবি করছে, উঠিয়ে নিয়ে যাবে, মেরে ফেলবে এমন কথা বলছে। আমার গাড়ির নাম্বার পর্যন্ত জানে। কি পোশাক পরেছি তাও বলে দিচ্ছে। যাই হোক বিষয়টি নিয়ে আমি থানায় জিডি করবো। দেখা যাক কি হয়।'' 

উল্লেখ্য, এই মুহুর্তে তিনি ব্যস্ত আছেন সজল আহমেদ পরিচালিত ''তুই আমার রানী'' ও ''তুই আমার'' চলচ্চিত্র দু'টি নিয়ে। এছাড়া,আগামী মাসের ২৫ তারিখ থেকেই কলকাতার নায়ক সোহমের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

Saturday, May 28, 2016

তিন নায়কের ২৮ তারিখ !



তিন নায়কের ২৮ তারিখ !




ইফাত ইয়াসিনঃ আজ ২৮ শে মে জনপ্রিয় নায়ক ইমন এর শুভ জন্মদিন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার ১ মাস আগেই ২৮ এপ্রিল জন্মদিন ছিল চিত্রনায়ক আশিক চৌধুরীর। আবার তারও ঠিক ১ মাস আগে ২৮ মার্চ ছিল জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন। শুধু জন্মদিনের ক্ষেত্রেই না তিন জনের চেহারাতেও রয়েছে অসম্ভব মিল। তিন জন এক সাথে দাড়ালে সবাই মনে করবে তিন ভাই। তিনজনের কাজের ক্ষেত্রে সবাই ই যার যার অবস্থান থেকে সফল।

বাংলালিংক এর বিজ্ঞাপন এর মাধ্যমে মিডিয়াতে নাম লেখান আজকের জনপ্রিয় নায়ক ইমন। বাংলালিংক এর বিজ্ঞাপন এর পর আসতে থাকে একের পর এক সিনেমার অফার। সুযোগ টাকে কাজে ও লাগিয়ে ফেলেন দূরদর্শী এ নায়ক।

ছোট বেলা থেকেই মঞ্চ নাটকে অভিনয় করে আসছিলেন আজকের চিত্রনায়ক আশিক চৌধুরী।অভিনয়  এবং নায়কখচিত চেহারা দিয়ে একে একে অভিনয় করেছেন ৫ টি সিনেমায়। হাতে রয়েছে অনেক গুলো সিনেমার কাজ। সিনেমার পাশাপাশি অভিনয় করছে বিভিন্ন একক এবং ধারাবাহিক নাটকে।

আর বর্তমান সুপারস্টার কিং খান খ্যাঁত নায়ক শাকিব খান। ঢালিউড কে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে আজ এই অবস্থানে নিয়ে এসেছে আজকের সুপারস্টার শাকিব খান। শাকিব খান একমাত্র নায়ক যার নামেই ছবি অর্ধেক হিট হয়ে যায়।

শাকিব খান এবং ইমন দুইজন ই তাদের নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখছেন। আর সেই সাথে আশিক চৌধুরী ও তাদের পথ অনুসরন করে এগিয়ে চলেছে সফলতার দিকে।
তিনজন নায়ক ই আলাদা ভাবে ছবি করলেও এখন পর্যন্ত তাদের কে এক সাথে চলচ্চিত্রে দেখা যায়নি। তিনজন কে এক সাথে কাজে লাগালে ঢালিউড পেতে পারে সুপার ডুপার ব্লক বাস্টার হিট কোন সিনেমা।